বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর ওয়ানডের শীর্ষ বোলার এখন রশিদ

  স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৫:২১আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৫:২১

বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর আবার ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান । আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন তিনি।

রশিদ এর আগেও ২০২৪ সালের নভেম্বরে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন। এবারের সিরিজে তিনি ১১ উইকেট নিয়েছেন, গড় ৬.০৯ এবং ইকোনমি রেট ২.৭৩। যে কারণে তিনি ষষ্ঠ স্থান থেকে এক লাফে শীর্ষে উঠেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭১০। যা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৩০ পয়েন্ট বেশি।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও আফগানিস্তান ইতিহাস লিখেছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ২১৩ রান* করে সিরিজসেরা হওয়া ইব্রাহিম জাদরান এগিয়েছেন আট ধাপ। এখন তিনি দ্বিতীয় স্থানে—যা কোনো আফগান ব্যাটারের সর্বোচ্চ র‌্যাঙ্কিং। তার রেটিং পয়েন্ট শীর্ষে থাকা শুভমান গিলের চেয়ে ২০ কম এবং তৃতীয় স্থানে থাকা রোহিত শর্মার চেয়ে ৮ পয়েন্ট বেশি।

অলরাউন্ডারদের তালিকায়ও আফগানিস্তানের সাফল্য। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলে আজমতউল্লাহ ওমরজাই এক নম্বর স্থান ফিরে পেয়েছেন।বাংলাদেশের বিপক্ষে তিনি তিন ম্যাচে ৭ উইকেট ও ৬০ রান করেছেন তিনি। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্তও এই তালিকায় শীর্ষে ছিলেন ওমরজাই।

/এফআইআর/
সম্পর্কিত
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
সর্বশেষ খবর
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে