আফগানিস্তানের জায়গায় পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৯আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৯

রাজনৈতিক উত্তেজনার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান।  তাদের জায়গায় সেই সিরিজে খেলার আমন্ত্রণ পেয়েছে জিম্বাবুয়ে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক দেশ পাকিস্তান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শুক্রবার জানায়, পাকতিকা প্রদেশে হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করা হচ্ছে। এই কারণে তারা পাকিস্তানে দল পাঠাচ্ছে না।

ঘটনার নিন্দা জানিয়ে আফগানিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে। সিরিজটি অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৯ নভেম্বর। তৃতীয় দল হিসেবে থাকছে শ্রীলঙ্কা।

পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘জিম্বাবুয়ে ক্রিকেট আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে।’

রাওয়ালপিন্ডিতে সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের। দুই দিন পর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।

এরপর বাকি পাঁচ ম্যাচ, যার মধ্যে ফাইনালও রয়েছে লাহোরে অনুষ্ঠিত হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী