বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১৭:৫৬আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২১:৫৩

তৃতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১৬.৫ ওভারে ১৫২/৫ ( পাওয়েল ৫*, মোটি ৩*; আথানেজ ১, কিং ৮, জাঙ্গু ৩৪), চেজ ৫০, অগাস্ট ৫০) 

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা রোস্টন চেজ, সিরিজ সেরা রোমারিও শেফার্ড। 

বাংলাদেশ ২০ ওভারে ১৫১/১০ ( মেহেদী ০*; পারভেজ ৯, লিটন ৬, সাইফ ২৩, রিশাদ ৩, নুরুল ১, নাসুম ১, জাকের ৫, তানজিদ ৮৯, শরিফুল ০, তাসকিন ৯)

সিরিজের শেষ ম্যাচেও ভাগ্য বদলাতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। তাতে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে লিটন দাসের দল। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৬.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে। বিদেশের মাটিতে এবারই প্রথম ৩-০ সিরিজ জয়ের কীর্তি গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

অথচ শুরুটা খুব আহামরি ছিল না সফরকারীদের। পাওয়ার প্লেতেই ফিরে যান ওপেনার আথানেজ ও ব্র্যান্ডন কিং। যোগ হয় ৩৭ রান। তার পর আরেক ওপেনার আমির জাঙ্গু রান বাড়ানোর চেষ্টা করেছিলেন। তাকে ৩৪ রানে থামান রিশাদ। কিন্তু বল হাতে স্বাগতিকদের সাফল্য ছিল ওই পর্যন্তই। ৫২ রানে তৃতীয় উইকেট পতনের পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দেন রোস্টন চেজ ও আকিম অগাস্ট। ৪৬ বলে তাদের ৯১ রানের ঝড়ো জুটিই দলকে জয়ের পথে নিয়ে যায়। ফিফটি তুলে নেওয়া এই দুই ব্যাটারকে রিশাক সাজঘরে পাঠালেও ততক্ষণে জয়ের কাছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোর ছিল ৫ উইকেটে ১৪৪। তার পর রোভম্যান পাওয়েল (৫*) ও গুডাকেশ মোটি (৩*) ১৯ বল হাতে থাকতে নিশ্চিত করেন জয়। 

রিশাদ ৪৩ রানে নিয়েছেন ৩টি উইকেট। একটি করে নেন মেহেদী হাসান ও নাসুম আহমেদ। তাসকিন ছিলেন সবচেয়ে ব্যয়বহুল।  ৩.৫ ওভারে দেন ৫০ রান।   

ফিফটি করা চেজ-অগাস্টকে ফেরালেন রিশাদ

৫২ রানে তৃতীয় উইকেট পতনের পর বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা কেড়ে নেন মূলত রোস্টন চেজ ও আকিম অগাস্ট। তাদের ঝড়ো জুটিতেই ম্যাচটা শেষের পথে চলে আসে। ৪৬ বলে এই জুটিতে যোগ হয় ৯১ রান। ১৫.১ ওভারে চেজকে বোল্ড করে জুটি ভেঙেছেন রিশাদ হোসেন। তার আগে চেজ তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। শেষ পর্যন্ত ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রানেই থেমেছেন এই ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক। 

একই ওভারের তৃতীয় বলে রিশাদের তৃতীয় শিকারে পরিণত হন আকিম অগাস্টও। তিনিও পঞ্চাশ পার হওয়ার পর ক্যাচ তুলে সাজঘরে ফিরেছেন। অগাস্ট অবশ্য ২৪ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন এই ম্যাচে। তার ২৫ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কা। 

জাঙ্গুকে ফেরালেন রিশাদ

শুরু থেকে চড়াও হয়ে খেলছিলেন ওপেনার আমির জাঙ্গু। তার ব্যাটিং স্কোরবোর্ড সচল রাখছিল। ৭.৩ ওভারে জাঙ্গুকে এলবিডাব্লিউতে থামিয়েছেন রিশাদ হোসেন। জাঙ্গু রিভিউ নিয়েও রক্ষা পাননি। তার ২৩ বলে খেলা ৩৪ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। 

পাওয়ার প্লেতেই ক্যারিবিয়ানদের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

পাওয়ার প্লেতে খুব বেশি সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৩৭ রান। তৃতীয় ওভারেই ওপেনার আলিক আথানেজকে ১ রানে স্টাম্পড করান শেখ মেহেদী। তার পর চড়াও হন আমির জাঙ্গু। পঞ্চম ওভারে তাসকিনের বলেই তুলেছেন ১৮ রান! ষষ্ঠ ওভারে ব্র্যান্ডন কিংকে (৮) ফেরান নাসুম। তাতে  ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবিয়ানরা। 

তানজিদের ব্যাটে ১৫১ রানে থামলো বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে টস জিতে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রানে থেমেছে তারা। 

শুরু থেকে এক তানজিদ তামিমই বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। এক পর্যায়ে স্কোর ছিল ১৪.৪ ওভারে ৩ উইকেটে ১০৭ রান। সাইফ ভালো শুরু পেয়েও সেটা লম্বা করতে পারেননি। তার পর শুরু হয় ব্যাটারদের বড় শট খেলে আসা-যাওয়ার মিছিল। যার কারণে বাকিরা ডাবল ডিজিটেও যেতে পারেননি। তানজিদ সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও শেষ ওভারের প্রথম বলে ৮৯ রানে ফিরেছেন। তাসকিন শেষ ওভারে ছক্কা মারাতে স্কোর দেড়শ পার হয়েছে। 

ক্যারিবিয়ান পেসার রোমারিও শেফার্ড ৩৬ রানে নেন ৩টি উইকেট। ২৩ রানে দুটি নেন খ্যারি পিয়েরে। ৩২ রানে জেসন হোল্ডারও দুটি শিকার করেছেন। একটি করে নিয়েছেন আকিল হোসেন ও রোস্টন চেজ। 

৮৯ রানে থামলেন তানজিদ, পরের বলে আউট শরিফুলও

শুরু থেকে এক তানজিদ তামিমই বাংলাদেশের স্কোর সচল রাখছিলেন। কিন্তু শেষ দিকে কুলিয়ে উঠতে পারছিলেন না। শেষ ওভারে তাকে ৮৯ রানে থামিয়েছেন শেফার্ড। তার ৬২ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছয়। পরের বলে নতুন ব্যাটার শরিফুলও বোল্ড হলে নবম উইকেটের পতন ঘটে। তাতে হ্যাটট্রিকও হয়ে যায় শেফার্ডের। কারণ নিজের সর্বশেষ ওভারের শেষ বলে নুরুল হাসানকে ফিরিয়েছেন তিনি। সেটা ছিল ১৭তম ওভারের শেষ বল। 

জাকের আলী ফিরলেন ৫ রানে

নতুন ব্যাটার জাকের আলী ৩ বলে একটি বাউন্ডারি মেরে সাজঘরে ফিরেছেন ১৯তম ওভারের শেষ বলে। তাতে ১৪২ রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিক দল। 

নাসুমের আউটে পড়লো ষষ্ঠ উইকেট

সর্বশেষ তিন ওভারেই রান বাড়িয়ে নেওয়ার তাড়ায় শেষ বলে উইকেট বিলিয়েছে বাংলাদেশ। ১৮তম ওভারের শেষ বলে নাসুমও ১ রানে ক্যাচ তুলে ফিরেছেন। বাংলাদেশ ১৩৩ রানে হারায় তাদের ষষ্ঠ উইকেট। 

নুরুল হাসানও ব্যর্থ

রিশাদের পর নুরুল হাসান নেমেও স্কোর বাড়াতে ব্যর্থ হয়েছেন। ১ রানে শেফার্ডের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে বাংলাদেশ ১২৬ রানে হারায় পঞ্চম উইকেট। 

৩ রানে ফিরলেন রিশাদ

ডেথে রান বাড়িয়ে নিতে প্রমোশন পেয়ে খেলতে নেমেছিলেন রিশাদ হোসেন। কিন্তু তেমন কিছুই করতে পারলেন না তিনি। ১৬তম ওভারে খ্যারি পিয়েরের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ৩ রানে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ১১৮ রানে। 

৬৩ রানের জুটি ভাঙলো সাইফের বিদায়ে

শুরু থেকে প্রান্ত আগলে চড়াও হয়ে খেলছিলেন তানজিদ হাসান। তাকে সঙ্গ দিচ্ছিলেন সাইফ। ৪৩ বলে ৬৩ রান যোগ করেন তারা। তাদের ব্যাটেই ১৫তম ওভারে স্কোর একশ ছাড়ায়। কিন্তু ১৪.৪ ওভারে হোল্ডারের বলে ছক্কা মারার পরের বলেই ২৩ রানে কাটা পড়েন সাইফ। তাতে ভাঙে তৃতীয় উইকেটের দুর্দান্ত জুটি। সাইফের ইনিংসটি অবশ্য টি-টোয়েন্টি সুলভ ছিল না। ২২ বলের ইনিংসে ছিল ২টি ছক্কা। 

লিটনের আউটের পর তানজিদের ফিফটি

শুরুর জুটি ভাঙার পর তানজিদ তামিমই চড়াও হয়ে খেলেছেন। লিটন শুধু সঙ্গ দিচ্ছিলেন তাকে। ৭.৩ ওভারে মেরে খেলতে গিয়ে ৯ বলে ৬ রানে পিয়েরের বলে কাটা পড়েন বাংলাদেশ অধিনায়ক। তবে তার বিদায়ে প্রভাব পড়তে দেননি ওপেনার তানজিদ। ক্যারিবিয়ানদের ওপর চড়াও হয়ে ৩৬ বলে তুলে নিয়েছেন দশম ফিফটি। তার ব্যাটেই ১১ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৭৯। 

পাওয়ার প্লেতে বাংলাদেশের  ৪০

পাওয়ার প্লের ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এই সময় ২.৪ ওভারে তানজিদ তামিম অবশ্য একবার ক্যাচ দিয়েও বেঁচেছেন। পঞ্চম ওভারে হোল্ডারের বলে এলবিডাব্লিউর আবেদন উঠলে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। তানজিদ রিভিউ নিয়ে বেঁচেছেন।  

আক্রমণে এসেই পারভেজকে ফেরালেন চেজ

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালোই ব্যাট করছিলেন দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান তামিম। ৩ ওভারে ২২ রান তুলেছিলেন তারা। কিন্তু রোস্টন চেজ চতুর্থ ওভারে প্রথমবার আক্রমণে এসেই প্রথম বলে তুলে নিয়েছেন পারভেজের উইকেট। এই ওপেনার ক্যাচ তুলে ফিরেছেন ৯ রানে। পারভেজের ১০ বলের ইনিংসে ছিল ১টি ছয়। 

চার পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে এই প্রথম টস জিতেছে স্বাগতিকরা। শুরুতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক লিটন দাস। 

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ এরই মধ্যে নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। 

একাদশে কারা

আগের ম্যাচ থেকে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। তাদের জায়গায় এসেছেন নুরুল হাসান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন আছে তিনটি। শাই হোপ, শেরফানে রাদারফোর্ড ও জেইডেন সিলসকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় এসেছেন আমির জাঙ্গু, গুডাকেশ মোটি ও আকিম অগাস্ট। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ড কিং, আলিক আথানেজ, আকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড, আকিল হোসেন ও খ্যারি পিয়েরে।  

 

/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলো ভারত
নাহিদ নেই, মোস্তাফিজ-লিটন-শরিফুলের জন্য অপেক্ষা! 
ব্রিকস আমন্ত্রণের প্রভাব ক্রিকেটে, বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন খবর!
সর্বশেষ খবর
আন্দারমানিক টহল ফাঁড়িতে দেখা গেলো বাঘ
আন্দারমানিক টহল ফাঁড়িতে দেখা গেলো বাঘ
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
সড়ক দুর্ঘটনায় হতাহত ২৯ পরিবার পেলো ১ কোটি ১ লাখ টাকা
সড়ক দুর্ঘটনায় হতাহত ২৯ পরিবার পেলো ১ কোটি ১ লাখ টাকা
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী