আসিফকে নিয়ে বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ দেখতে যাবো: বিসিবি সভাপতি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ নভেম্বর ২০২৫, ২২:২৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ২২:২৮

ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ও পরিচালক আসিফ আকবরের ইস্যু নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনা চলছেই। এ নিয়ে শুক্রবার (১৪ নভেম্বর) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ব্যাখ্যা দিয়েছেন। 

বিসিবি পরিচালক আসিফ আকবর এখনও ফুটবল নিয়ে নেতিবাচক কথা বলে যাচ্ছেন। ফুটবলাররা তীব্র প্রতিবাদ ও আল্টিমেটাম দিলেও কাজ হচ্ছে না। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তো আগেই চিঠি দিয়েছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়ে। তবে এখনও জবাব মিলেনি বিসিবি থেকে।  

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাফুফের দেওয়া চিঠির জবাব কাল দেবো। আপনারা সবাই জানতে পারবেন। আর আসিফ আমাদের পরিচালক। আশা করছি প্রসঙ্গটি নিয়ে সামনের দিকে আর কিছু হবে না।’

তিনি বলেন, ‘১৮ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ম্যাচ আছে। বাফুফে থেকে টিকিট পেলে খেলা দেখতে যাবো। আসিফকেও নিয়ে যাবো। ও যদি টিকিট না পায় তাহলে আপনারা (বাফুফে) টিকিট দিয়ে দেন ওকে। আগে টিকিট পেয়েছিলাম। এবারও পাবো আশা করছি।’

ফুটবল ও ক্রিকেটের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই বলে জানালেন একসময়ের ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের ফুটবলার বুলবুল। ঢাকার একটি ক্লাবে অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান বলেছেন, ‘ক্রিকেট-ফুটবল-হকি সবই আমাদের খেলা। আমাদের কারও সঙ্গে রেষারেষি নেই। তাবিথ ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি নিজেও ফুটবল খেলেছি। এখন সব খেলাই ভালো চলছে। আর্চারিতে ভালো করেছি। নারী বিশ্বকাপ কাবাডিও হচ্ছে। সবই তো দেশের খেলা। আমরা চাইছি আধুনিক বিজ্ঞান সম্মত কমপ্লেক্স করতে। সেখানে আধুনিক সব কিছু থাকবে। শুধু ক্রিকেট নয় ফুটবল, হকিসহ সবাই ব্যবহার করতে পারবে।’

বাংলাদেশের সাবেক অধিনায়কের যৌন হয়রানি প্রসঙ্গে বলেন, ‘আমরা তদন্ত কমিটি করেছি। এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। আগেই বলেছি এ নিয়ে জিরো টলারেন্স। কমিটিতে নারী পরিচালক আছেন। তিনি আমাদের মধ্যে সেতু হয়ে কাজ করছেন। এছাড়া সেফগার্ড নিয়ে কথা হচ্ছে। আমরা সব ব্যবস্হা নেওয়ার চেষ্টা করছি। দুই-তিন মাসের মধ্যে কাজ শেষ হবে।’

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
সর্বশেষ খবর
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু