এবার চট্টগ্রামে বিসিবির কোচিং এডুকেশন প্রোগ্রাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৫ নভেম্বর ২০২৫, ১৫:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৫:৪৮

দেশব্যাপী তৃণমূল কোচদের সমৃদ্ধ করতে সিলেট বিভাগ থেকে বিসিবির কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারবাহিকতায় এবার চট্টগ্রামেও শুরু  হলো এমন কোচিং এডুকেশন প্রোগ্রাম। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ সেখানকার  একাডেমি কোচদের জন্য  তিন দিনের লেভেল-এ কোচিং কোর্স প্রোগ্রাম।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৫ নভেম্বর) সকালে এই প্রোগ্রাম উদ্বোধন করেন বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরি। সব মিলিয়ে মোট ৩২ জন একাডেমি কোচ অংশ নিয়েছেন এই প্রোগ্রামে।

আধুনিক কোচিং ধারণা, বয়সভিত্তিক ক্রিকেটারদের উন্নয়ন এবং মাঠ ব্যবস্থাপনা সম্পর্কে হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য এমন আয়োজন।

কোর্সের প্যানেলে আছেন বিসিবির সিনিয়র কোচ ওয়াহিদল গণি, গোলাম ফারুক সুরু, ইমদাদ ইমদু ও নাসিরউদ্দিন সজীব। আর ট্রেনার হিসেবে আছেন সিজার।

উদ্বোধনী বক্তব্যে আহসান ইকবাল চৌধুরি বলেন, 'দেশের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে মানসম্পন্ন কোচই সবচেয়ে বড় ভিত্তি।'

গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য শুধু খেললেই হবে না; এর সম্পর্কে জানা, পড়া, শিক্ষা গ্রহণ করা জরুরি। এই কোর্সে যারা অংশ নিচ্ছেন, তারা মূলত তৃণমূল পর্যায়ে কাজ করেন। তাদের দক্ষতা বাড়লে দেশের ক্রিকেট উপকৃত হবে। প্রতিটি বিভাগে শক্তিশালী কোচিং কাঠামো গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ।'

/টিএ/এম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম