ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই: আসিফ আকবর

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৫, ১৭:১৮আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৭:১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে কাজ করছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি এখন বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে। বৃহস্পতিবার ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ও খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। সেখানে এক বক্তব্যে বলেছেন, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চান তিনি। 

দুপুরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক আসিফ আকবর। সেখানে বলেছেন ‘শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য সারা দেশের জেলাগুলোতে ক্রিকেটের অবস্থান সম্পর্কে জানতে পরিদর্শনে নেমেছি। আগের তুলনায় ক্রিকেট বোর্ডের অবস্থা অনেকটাই ভালো।’

ঠাকুরগাঁও স্টেডিয়াম নিয়ে তিনি জানান, এই স্টেডিয়ামটি অনেক ভালো পর্যায়ে রয়েছে, তাই ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁওয়ের একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে। বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কারসহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শিগগিরই বিসিবির মাধ্যমে পাওয়ার আশ্বাস দেন তিনি।

আসিফ আকবর বলেছেন, ‘সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় মাদকের দিক থেকে ঠাকুরগাঁও অনেকটাই এগিয়ে আছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে আমরা স্কুল মাদ্রাসা থেকে শুরু করে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আলাদা আলাদা বিভাগ তৈরি করে তাদের খেলাধুলার সুযোগসুবিধা দেওয়া হচ্ছে।’ তিনি এ সময় সকলের সহযোগিতা কামনা করেন।

/এফআইআর/
সম্পর্কিত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সর্বশেষ খবর
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার