জাহানারার অনুরোধে তদন্ত কমিটির মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০২ ডিসেম্বর ২০২৫, ২৩:২৫ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২৩:২৫

সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় ১৫ দিন বাড়ানো হয়েছে।

গত ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে সময়সীমা শেষ হলেও কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

এ অবস্থায় মঙ্গলবার (২ মঙ্গলবার) এক বিবৃতিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১৫ দিন বাড়ানোর কথা জানিয়েছে বিসিবি।

বিবৃতিতে বলা হয়, তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল জাহানারাকে। তবে লিখিত বিবৃতি বা অভিযোগ জমা দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। তাই আরও ১৫ দিন সময় বাড়িয়েছে বিসিবি।

উল্লেখ্য, তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। অন্য চার সদস্য হলেন - বিসিবির পরিচালক রুবাবা দৌলা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান।

বিসিবির আশা, ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।

/টিএ/এম/
সম্পর্কিত
৬২ বছরেও অক্ষত টেস্ট ক্রিকেটের অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড
জোহানেসবার্গে যে অনন্য কীর্তি গড়েছেন লিটন
জোহানেসবার্গে হার এড়াতে লড়ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
‎রায়েরবাজার কাঁচাবাজারে আগুন
‎রায়েরবাজার কাঁচাবাজারে আগুন
গাজীপুরে আজও ২০ কারখানা ছুটি ঘোষণা, কয়েক স্থানে অবরোধ
গাজীপুরে আজও ২০ কারখানা ছুটি ঘোষণা, কয়েক স্থানে অবরোধ
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির