প্লে-অফে সাকিবের এমআই এমিরেটস

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩১

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) প্লে-অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস। মঙ্গলবার আবুধাবিতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগের ম্যাচে গালফ জায়ান্টসকে ২১ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে তারা। ডেজার্ট ভাইপার্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে এমিরেটস।

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এমআই এমিরেটস। প্রথমে ব্যাটিং করতে নেমে এমিরেটসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করতে পারে গালফ জায়ান্টস। দলের পক্ষে ফজল হক ফারুকি ও রোমারিও শেফার্ড দুটি করে উইকেট নেন। 

বল হাতে সাকিব আল হাসানকে এদিন খুব বেশি ব্যবহার করেননি অধিনায়ক। ইনিংসের প্রথম ৭ ওভারের মধ্যে নিজের দুই ওভারের কোটা শেষ করেন সাকিব। ২ ওভারে কোনও উইকেট না পেলেও বেশ কৃপণ বোলিং করেছেন তিনি। খরচ করেছেন মাত্র ১০ রান।

১৪২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে এমিরেটস। মাত্র ১.৪ ওভারে স্কোরবোর্ডে ২ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটার জনি বেয়ারস্টো (০) ও টম ব্যান্টনকে (০) হারিয়ে ধুঁকতে থাকে তারা।

তবে শুরুর সেই ধাক্কা সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক নিকোলাস পুরান ও মোহাম্মদ ওয়াসিম। দুজনের ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এমআই এমিরেটস। পুরান ৪৯ বলে ৬৯ এবং ওয়াসিম ৪২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। সাকিব আল হাসানকে অবশ্য এদিন আর ব্যাটিংয়ে নামতে হয়নি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম