শচীনকে ছাড়িয়ে কোহলির রেকর্ড, ওয়ার্নারকে ছুলেন রোহিত

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৬

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটে এখনও যে তারা অপ্রতিদ্বন্দ্বী সেটা আবারও প্রমাণ করলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে বুধবার ঘটেছে রেকর্ডের মহোৎসব। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের রেকর্ড গড়েছেন কোহলি। অন্যদিকে, চেনা ছন্দে ফিরে ডেভিড ওয়ার্নারের এক অনন্য রেকর্ডে ভাগ বসিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাও।

বেঙ্গালুরুতে অন্ধ্র প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। লিস্ট-এ ক্রিকেটে ১৬ হাজার রান পূরণ করতে কোহলির লেগেছে মাত্র ৩৩০ ইনিংস। যেখানে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের লেগেছিল ৩৯১ ইনিংস। তালিকায় পরের নামগুলো হলো গর্ডন গ্রিনিজ (৪২২ ইনিংস), রিকি পন্টিং (৪৩০ ইনিংস), গ্রাহাম গুচ ও ভিভ রিচার্ডস (৪৩৫ ইনিংস)। 

লিস্ট-এ ক্রিকেটে ১০ হাজার থেকে শুরু করে প্রতি হাজার রানের ঘরে দ্রুততম পৌঁছানোর রেকর্ডটি এখন শুধুই বিরাটের দখলে। ওয়ানডে ক্রিকেটে ২৯৬ ইনিংসে কোহলির বর্তমান রান ১৪ হাজার ৫৫৭। ৫৫১ লিস্ট-এ ম্যাচের ৫৩৮ ইনিংসে শচীনের সংগ্রহ মোট ২১ হাজার ৯৯৯। তার মধ্যে ৪৫২ ওয়ানডে থেকে এসেছে  ১৮ হাজার ৪২৬ রান।  

এদিকে জয়পুরে সিকিমের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে টর্নেডো ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ৯৪ বলে ১৫৫ রানের ইনিংস খেলার পথে তিনি ওয়ানডে ফরম্যাটে নবমবারের মতো ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন। যার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সর্বোচ্চ ৯টি ‘১৫০ প্লাস’ ইনিংসের রেকর্ডে ভাগ বসিয়েছেন রোহিত।

মাত্র ৬২ বলে সেঞ্চুরি করা রোহিতের ইনিংসে ছিল ১৮টি চার ও ৯টি ছক্কার মার। ৩৮ বছর ২৩৮ দিন বয়সে এই সেঞ্চুরি করে বিজয় হাজারে ট্রফির ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সে দুটি সেঞ্চুরি করে এই তালিকায় শীর্ষে আছেন বঙ্গের অনুষ্টুপ মজুমদার।

 

/এফআইআর/
সম্পর্কিত
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ