টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং পরামর্শক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন লাসিথ মালিঙ্গা। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা।

এই নিয়োগটি আপাতত ৪০ দিনের। ১৫ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তা কার্যকর থাকবে। তবে বাস্তবে এটি জাতীয় দলের মূল বোলারদের সঙ্গে মালিঙ্গার দীর্ঘদিনের কাজেরই ধারাবাহিকতা। এর আগেও অন্তত দুইবার আনুষ্ঠানিকভাবে পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি বছরের পর বছর ধরে অনানুষ্ঠানিকভাবেও শীর্ষস্থানীয় বোলারদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গত দুই বছর ধরে সনাথ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন কোচিং স্টাফকেও নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন লঙ্কান এই গ্রেট।

রাউন্ড-আর্ম অ্যাকশনের বোলার মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন এবং চূড়ান্ত ১৫ জনের দলে থাকার সম্ভাবনাও প্রবল। তাদের নিয়ে কাজ করার ক্ষেত্রে মালিঙ্গার অভিজ্ঞতা শ্রীলঙ্কার জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে।

২০১২ সালের পর এই প্রথম পুরুষদের কোনও বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের যৌথ আয়োজক হতে যাচ্ছে শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে শ্রীলঙ্কার তিনটি ভেন্যু থাকবে—কলম্বোর খেত্তারামা ও এসএসসি এবং পাল্লেকেলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের