নাসুমের রেকর্ড বোলিংয়ে ৬১ রানে শেষ নোয়াখালী!

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৪৪

বিপিএলে ইতিহাস গড়েছেন সিলেট টাইটান্সের স্পিনার নাসুম আহমেদ। টুর্নামেন্টের ইতিহাসে স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েছেন তিনি। তার ঘূর্ণিতে মাত্র ৬১ রানে অলআউট হয়ে যায় নবাগত নোয়াখালী এক্সপ্রেস। জবাবে ৬ উইকেটে ম্যাচ জিতেছে সিলেট। ষষ্ঠ ম্যাচে দলটির তৃতীয় জয়। 

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাঁহাতি স্পিনার নাসুম ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। বিপিএলে কোনও স্পিনারের সেরা বোলিং হলেও সামগ্রিক হিসেবে পঞ্চম সেরা। যেখানে নাসুমের ডট ছিল ২০টি। 

এর আগে বিপিএলে স্পিনারদের মধ্যে সেরা ফিগারটি ছিল সাকিব আল হাসানের। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে নোয়াখালী। দ্রুত ২৮ রানের মধ্যে হারায় তিন উইকেট। এরপর নাসুমের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ৬ উইকেটে ৫৫ রান করা নোয়াখালীকে নিজের শেষ ওভারে ৯ উইকেটে ৫৬ রানে নামিয়ে আনেন নাসুম।

অভিষেক মৌসুমে টানা তিন ম্যাচ হারা নোয়াখালী এক্সপ্রেস শেষ পর্যন্ত ১৪.২ ওভারে ৬১ রানে গুটিয়ে গেছে। এটি বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সিলেটে অবশ্য সর্বনিম্ন স্কোর। 

নোয়াখালীর হয়ে লড়াই করেছেন শুধু মাহিদুল ইসলাম অঙ্কন। ৩২ বলে ২৫ রান করেন তিনি। তাছাড়া ওপেনার হাবিবুর রহমান সোহান ১৬ বলে করেন ১৮ রান। তবে নাসুমের সামনে কেউই বেশিক্ষণ দাঁড়াতে পারেননি।

জবাবে সিলেটের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। দ্বিতীয় ওভারে ১ রানে ফেরেন পারভেজ হোসেন (১)। তার পর দ্বিতীয় উইকেটে জয়ের কাছে পৌঁছে যায় তারা। তৌফিক খান ১৮ বলে ৭ চারে ৩২ ও জাকির হাসান ২৩ বলে ২৪ রানের ইনিংস খেলে সপ্তম ওভারের মধ্যে স্কোর নিয়ে যান ৫৪  রানে। তৌফিক ফিরলে ভাঙে ৫৩ রানের জুটি। তার পর দ্রুত সময়ের মধ্যে আফিফ হোসেন (২) ও জাকির হাসান ফিরলেও ৪ উইকেট হারানো দলটি ৮.৪ ওভারে জয় নিশ্চিত করে। জয় নিয়ে মাঠ ছাড়েন সদ্য যোগ দেওয়া মঈন আলী (১) ও আজমউল্লাহ ওমরজাই।

 

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী