শচীনকে ছাড়িয়ে কোহলির দ্রুততম ২৮ হাজার 

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১৩:১৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৩:১৮

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নতুন মাইলফলক ছুঁয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মালিক হয়ে শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন তিনি।

কোহলি মাত্র ৬২৪ ইনিংসে এই কীর্তি গড়েছেন। যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ৬৪৪ ইনিংস আর শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার ৬৬৬ ইনিংস।

এই কীর্তি গড়ার পথে কোহলি পেছনে ফেলেছেন সাঙ্গাকারার ২৮ হাজার ১৬ রানের সংগ্রহকেও। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন তার ওপরে আছেন কেবল শচীন টেন্ডুলকার, যার ক্যারিয়ারে সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান।

ম্যাচ শুরুর আগে ২৮ হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির প্রয়োজন ছিল ২৫ রান। ১২তম ওভারে একটি বাউন্ডারি হাঁকিয়ে সেই মাইলফলক পূরণ করেন তিনি। পরে ১৮তম ওভারের শেষ বলে মাইকেল ব্রেসওয়েলের বলে সিঙ্গেল নিয়ে সাঙ্গাকারাকেও ছাড়িয়ে যান।

ম্যাচটাতে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ৩০০ রান তোলে। ড্যারিল মিচেল সর্বোচ্চ ৮৪ রান করেন। জবাবে ভারতের ইনিংসের শুরুটা ছিল সাবধানী। রোহিত শর্মা ও শুবমান গিল ওপেনিং জুটিতে যোগ করেন ৩৯ রান। রোহিত ২৬ রানে আউট হলে ইনিংসের হাল ধরেন কোহলি। গিলের সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন তিনি।

গিল ৭১ বলে করেন ৫৬ রান। অন্য প্রান্তে কোহলি ছিলেন নিয়ন্ত্রকের ভূমিকায়। তবে ৩৯তম ওভারের প্রথম বলে আউট হন তিনি। ৯১ বলে ৯৩ রান করেন কোহলি। তার ইনিংসটিতে ছিল আটটি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে চার উইকেটের জয় নিশ্চিত করে ভারত। লোকেশ রাহুল ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

/এফআইআর/
সম্পর্কিত
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ