কোহলিকে পেছনে ফেলে ওয়ানডের শীর্ষ ব্যাটার এখন মিচেল 

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১৬:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৬:১১

কিছুদিন আগেই ওয়ানডের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের সিংহাসন দখলে নিয়েছিলেন বিরাট কোহলি। কয়েক দিনের ব্যবধানে সিংহাসনচ্যুত হয়েছেন ভারতীয় তারকা। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে অপরাজিত ১৩১ ও ১৩৭ রান করে শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। 

রবিবার ভারতের বিপক্ষে মিচেলের সিরিজ নির্ধারণী সেঞ্চুরিটি ছিল ওয়ানডে ক্যারিয়ারের নবম। এতে করে দ্রুততম নয়টি ওয়ানডে সেঞ্চুরির তালিকায় তিনি চতুর্থ স্থানে (৫৪তম ইনিংসে) উঠে আসেন। তার আগে আছেন ইমাম-উল-হক (৪৮ ইনিংস), হাশিম আমলা (৫২) ও কুইন্টন ডি কক (৫৩)। সিরিজে মিচেলের মোট ৩৫২ রান নিউজিল্যান্ডের হয়ে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ। আর সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। 

এই সিরিজে কোহলি যথাক্রমে ৯৩, ২৩ ও ১২৪ রান করেছেন। আগের সপ্তাহেই তিনি রোহিত শর্মাকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে মাঝারি মানের পারফরম্যান্সে শীর্ষস্থান ধরে রাখতে পারেননি। গত সপ্তাহে কোহলির রেটিং পয়েন্ট ছিল ৭৮৫, মিচেলের ছিল ৭৮৪। এখন ব্যবধানটা বড়। মিচেলের পয়েন্ট ৮৪৫, দুইয়ে নামা কোহলির ৭৯৫।

ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠার কৃতিত্ব দেখালেন মিচেল। এর আগে গত নভেম্বরেও তিনি শীর্ষে উঠেছিলেন। যদিও সেটা টিকেছিল মাত্র তিন দিন। পরে তা দখলে নেন রোহিত শর্মা।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে মিচেল, কোহলির পরই আছেন ইব্রাহিম জাদরান (৭৬৪), রোহিত শর্মা (৭৫৭) ও শুবমান গিল (৭২৩)। 

/এফআইআর/
সম্পর্কিত
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ