অদম্য টি-টোয়েন্টি কাপে লিটনদের দাপুটে জয়ে শুভসূচনা   

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৫

অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে দারুণ সূচনা করেছে লিটন দাসের ধূমকেতু একাদশ। দুরন্ত একাদশকে ৬ উইকেটে হারিয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে গড়া লিটনদের দল। 

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ধূমকেতুর পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নিলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন মূলত বিগ ব্যাশ খেলে ফেরা রিশাদ। চার ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার। তাতে ১৯.৫ ওভারে ১৪৩ রানেই গুটিয়ে যায় দুরন্ত একাদশ।

তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দুরন্ত একাদশের হয়ে ওপেনার মাহফিজুল ইসলাম সর্বোচ্চ ৩৬ বলে ৩৯ রান করেন। আর কোনও ব্যাটার অবশ্য ২০ অঙ্কের ঘর পার হতে পারেননি।

জবাবে ধূমকেতুকে দারুণ শুরু এনে দেন সাইফ হাসান। ৩০ বলে ৫০ রানের আলো ঝলমলে ইনিংস খেলেন এই ওপেনার। অধিনায়ক লিটন দাস খেলেছেন অপরাজিত ৬৫ রানের ইনিংস। তার ৪৩ বলের ইনিংসে ছিল ১০টি চার। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ধূমকেতু।

দুরন্ত একাদশের হয়ে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন এসএম মেহেরব। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের