ইয়ানসেন-মারক্রামের দাপটে কিউইদের সহজেই হারালো প্রোটিয়ারা 

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২১

ক্যারিয়ারে প্রথমবার চার উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ছন্দপতন ঘটিয়েছেন মার্কো ইয়ানসেন । তার বোলিং নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিউইদের ৭ উইকেটে হারিয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষস্থান প্রায় নিশ্চিত করে ফেলেছে এইডেন মারক্রামের দল। সোমবার সংযুক্ত আমিরাত আফগানিস্তানকে হারাতে ব্যর্থ হলে প্রোটিয়ারা সুপার এইট নিশ্চিত করবে। 

শক্তির দিক থেকে প্রায় সমানে সমান দুই দল। ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে খ্যাত গ্রুপটাতে আফগানিস্তানকে টপকে আসার পর দুই দলই খোলামেলা মানসিকতায় ব্যাটিং করেছে। আহমেদাবাদে টস হারলেও শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ওপর চড়াও হয়ে খেলেছে নিউজিল্যান্ড। ৩.১ ওভারে বিনা উইকেটে তুলে ফেলে ৩৩ রান। ৫.১ ওভারে ১ উইকেটে স্কোর ছিল ৫৭, আর ১৩.৫ ওভারে ৪ উইকেটে ১৩৮। 

কিন্তু যতবারই কিউইরা ছন্দ নিয়ে ব্যাট করতে গেছে প্রতিবার নিউজিল্যান্ডকে থামিয়ে দিয়েছেন ইয়ানসেন। টপের তিনটি উইকেট নিয়েছেন তিনি। দারুণ খেলতে থাকা ফিন অ্যালেনের (৩১) পাশাপাশি ঝড়ো ব্যাটিং করতে থাকা মার্ক চ্যাপম্যানকেও (৪৮) সাজঘরে পাঠিয়েছেন। যার ফলে শেষ ৩৭ বলে আসে মাত্র ৩৭ রান। চ্যাপম্যানের ২৬ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। ড্যারিল মিচেলের ব্যাট থেকে ২৪ বলে আসে ৩২। তাছাড়া ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন নিশাম। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৫ রান তুলেছে নিউজিল্যান্ড।

৪০ রানে ৪ উইকেট নিয়ে ইয়ানসেন ছিলেন সেরা বোলার। 

জবাবে ৪৪ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন এইডেন মারক্রাম। জয়ের মুহূর্তে হাতে ছিল ১৭ বল। উদ্বোধনী জুটিতে কুইন্টন ডি কক ও মারক্রাম যোগ করেন ৬২ রান। ডি কক ২০ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর ঝড়ো গতিতে খেলে ২১ রানে ফেরেন রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস। তবে প্রান্ত আগলে দাপুটে ব্যাটিংটা করেন মারক্রাম। ১৯ বলে তুলে নেন ফিফটি। সঙ্গে ডেভিড মিলার ১৭ বলে ১ চার ও ১ ছক্কায় ২৪ রানে অপরাজিত থেকে দাপুটে জয়ে অবদান রেখেছেন। মারক্রামের ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছয়। 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী