আইপিএলের শুরুতেই দাপট দেখালো বেঙ্গালুরু 

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ০০:৫২আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০০:৫২

আইপিএলের শুরুতেই দাপট দেখালো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে তারা।

শনিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেঙ্গালুরু। ৯ রানে ফিল সল্টের উইকেট পড়লে বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কালের ব্যাটে পাওয়ারপ্লেতেই তোলে ৭৬ রান। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৫.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দরাবাদ। আইপিএল অভিষেকে জ্যাকব ডাফি শুরুতে ২৯ রানে তিনটি উইকেট তুলে বিপদে ফেলেন তাদের। পরে অধিনায়ক ইশান কিশান ও হাইনরিখ ক্লাসেনের ৯৭ রানের জুটি আর লোয়ার অর্ডারের ছোট ছোট ইনিংসে ভর করে ৯ উইকেটে ২০১ রানে পৌঁছায় দলটি। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৮০ রান করেন ইশান কিশান। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছয়। এছাড়া ক্লাসেন ৩১ ও অনিকেত বার্মা ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

২২ রানে ৩টি উইকেট নেওয়া ডাফি ছিলেন ম্যাচসেরা। তাছাড়া ৫৪ রানে ৩টি নেন রোমারিও শেফার্ডও। একটি করে নেন ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং ও সুযশ শর্মা। 

জবাবে ব্যাট করতে নেমে কোহলি ও পাডিক্কাল মিলেই জয়ের মঞ্চ গড়েন। কোহলি ২৮ রানে জীবন পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাননি। ৩৮ বলে ৫ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। পাডিক্কালও ছিলেন আক্রমণাত্মক। ১০১ রানের জুটি গড়ে আউট হওয়ার আগে ২৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় করেন ৬১ রান। অধিনায়ক রজত পতিদার ১২ বলের ক্যামিওতে ২ চার ও ৩ ছক্কায় যোগ করেন ৩১ রান।

হায়দরাবাদের হয়ে ৩৫ রানে দুটি উইকেট নেন ডেভিড পেইন। 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি