বাংলাদেশ সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের, নেতৃত্বে ল্যাথাম 

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ২৩:২১আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২৩:২১

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে এপ্রিলের বাংলাদেশ সফরের দলে ফিরছেন ফাস্ট বোলার ম্যাথিউ ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। একই সঙ্গে অফস্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও প্রায় এক বছর পর আবার সাদা বলের দলে ডাক পেয়েছেন। সবশেষ তিনি খেলেছিলেন ২০২৪ সালের এপ্রিলে।

এই সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টম ল্যাথামকে। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যস্ত থাকায় তাকে সিরিজে পাওয়া যাচ্ছে না।

ও’রুর্ক পিঠের চোট থেকে সেরে উঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরছেন। আর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিশার। গোড়ালির চোট থেকে সেরে ওঠা টিকনারকে রাখা হয়েছে দুই ফরম্যাটের দলে।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদেই দলে ফিরেছেন ফক্সক্রফট। ফোর্ড ট্রফিতে চ্যাম্পিয়ন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১১ ইনিংসে ৪৩৫ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন চতুর্থ স্থানে।

শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলে আসা মোহাম্মদ আব্বাস ও আদি অশোককে রাখা হয়েছে ওয়ানডে দলে। ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স দুই দলেই জায়গা পেয়েছেন। ভারতের বিপক্ষে জানুয়ারির ঐতিহাসিক সিরিজজয়ী দলের সদস্য ক্রিস্টিয়ান ক্লার্ক ও জেইডেন লেনক্সও দুই স্কোয়াডে আছেন। তবে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন লেনক্স।

১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুই টি-টোয়েন্টি। শেষ টি-টোয়েন্টি ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), কেটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি