আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রাসি ফন ডার ডুসেন

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ১৩:২৬আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৩:২৬

অনেকটা আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিার টপ অর্ডার ব্যাটার রাসি ফন ডার ডুসেন। 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই ব্যাটারকে ২০২৬-২৭ মৌসুমের জন্য আর নবায়ন করা হয়নি। এছাড়া গত সাত মাস ধরেও জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। তবে ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অংশ নেবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। 

বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ফন ডার ডুসেন লিখেছেন, ‘গর্বিত হৃদয় ও গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি পরা এমন এক অর্জন, যা অসাধারণ ধৈর্য ও নিষ্ঠা দাবি করে। যা নিজেকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নেয়, আবার একই সঙ্গে অনন্যভাবে পুরস্কৃতও করে। দেশের হয়ে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

বিদায় ঘোষণার সময় আবেগপূর্ণ বার্তায় তিনি আরও লিখেছেন, ‘আমি দক্ষিণ আফ্রিকাকে ভালোবাসি, আমি ক্রিকেটকে ভালোবাসি।’

২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন ফন ডার ডুসেন। ওয়ানডেতে তিনি দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গড় নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। তার ওপরে আছেন এবি ডি ভিলিয়ার্স।

৫০ ওভারের ক্রিকেটেই তিনি সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন। রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৭টি হাফসেঞ্চুরি। ২০১৯ সালের শুরুর দিকে প্রথম নয় ম্যাচেই পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন। ওই বছর বিশ্বকাপ দলে জায়গা পান এবং ডি ভিলিয়ার্স অবসর ভেঙে ফিরে আসার প্রস্তাব দিলেও তাকে দলে রাখা হয়।

প্রথম বড় আসরেই নির্বাচনি বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছিলেন ফন ডার ডুসেন। তিনি স্বীকার করেন, ডি ভিলিয়ার্স দলে ফিরলে তা তার ওপর সরাসরি প্রভাব ফেলতো। যদিও সেই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার জন্য হতাশাজনক ছিল। প্রথম দল হিসেবে বিদায় নেয় তারা। তবে দলের হয়ে যে কয়জন পারফর্মার ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তিনটি হাফসেঞ্চুরিসহ ফন ডার ডুসেন ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন