ইউরোপিয়ান লিগে দল কিনলেন দু প্লেসি, রোডস ও ক্লাসেন 

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৬, ১৪:১৭আপডেট : ০১ মে ২০২৬, ১৪:১৭

ইউরোপে ক্রিকেটকে সম্প্রসারিত করতে আসছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ তথা ইটিপিএল। জনপ্রিয়তা বাড়াতে সব চেষ্টাই করছেন আয়োজকরা। এবার তাতে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তিন তারকা ফাফ দু প্লেসি, জন্টি রোডস ও হাইনরিখ ক্লাসেন। তারা রটারডাম ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে নাম লিখিয়েছেন। 

এই তিন সাবেক ক্রিকেটার একটি বিনিয়োগ প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে টুর্নামেন্টটির দ্বিতীয় ডাচ দলটি কিনছেন। দলটির নাম রাখা হয়েছে ‘রটারডাম ডকার্স’। যা চলতি গ্রীষ্মে উদ্বোধনী আসরে অংশ নেবে।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাঁচটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। বাকি রয়েছে ডাবলিনভিত্তিক দলটি। সেটা কিনতে ভারতের ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড় ও রবীচন্দ্রন অশ্বিনকে নিয়ে সম্পৃক্ত একটি বিনিয়োগ গোষ্ঠী এরই মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

দল কেনার পাশাপাশি রটারডাম ডকার্স দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন ডু প্লেসিস। তিনি জানিয়েছেন, ‘কোনো দলের মালিকানা কেনায় এটাই আমার প্রথম পদক্ষেপ। আর ইউরোপে ক্রিকেট দ্রুত এগিয়ে নেওয়ার এই সময়টি একেবারে উপযুক্ত।’

রোডস বলেছেন, ‘এই অঞ্চলে এখন দরকার একটি শক্তিশালী বাণিজ্যিক কাঠামো, যা পুরো ব্যবস্থাকে একত্র করবে এবং উন্নত করবে। ইটিপিএল সেই সুযোগই করে দিচ্ছে। প্রতিভা খুঁজে বের করা, গড়ে তোলা এবং বড় পরিসরে তা তুলে ধরার মাধ্যমে ইউরোপজুড়ে ক্রিকেটকে শক্তিশালী করবে।’

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডগুলোর সহযোগিতায় লিগটি আয়োজিত হচ্ছে। দলগুলো হবে ছয় শহর- আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো ও এডিনবার্গভিত্তিক।

আগামী ২৬ আগস্ট থেকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বলিউড অভিনেতা ও প্রযোজক অভিষেক বচ্চন ‘রুলস স্পোর্ট টেক’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে মিলে এর আয়োজন করছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন