ইউরোপিয়ান লিগে দল কিনলেন রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৬, ১৩:৫০আপডেট : ১২ মে ২০২৬, ১৩:৫০

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) রাহুল দ্রাবিড়ের দল কেনা নিয়ে আগেই তথ্য ছিল। যদিও সেটা ছিল আলোচনার পর্যায়ে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ডাবলিন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে নাম লিখিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। দলটির নাম ‘ডাবলিন গার্ডিয়ানস’। এর মধ্যে দিয়ে ২০২৬ সালে যাত্রা শুরুর আগে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি ঠিক করে ফেলেছে আয়োজকরা। 

বলিউড তারকা অভিষেক বচ্চনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই লিগের আনুষ্ঠানিক ঘোষণায় সোমবার ডাবলিনে উপস্থিত ছিলেন দ্রাবিড় ও অভিষেক।

ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হতে যাওয়া ইটিপিএল ইউরোপের প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। সেখানে অংশ নেবে ডাবলিন, বেলফাস্ট, এডিনবার্গ, গ্লাসগো, রটারডাম ও আমস্টারডামের শহর ভিত্তিক দল।

লিগটিতে আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন তারকার খেলার সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে আছেন মিচেল মার্শ, টিম ডেভিড, মিচেল স্যান্টনার, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসি ও হাইনরিখ ক্লাসেন।

দ্রাবিড় তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ইটিপিএলের যে বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে, সেটি হলো এর বড় লক্ষ্য। ইউরোপে ক্রিকেটের ভিত্তি আরও শক্ত করা এবং আয়ারল্যান্ড ও ইউরোপজুড়ে নতুন প্রতিভাদের জন্য সুযোগ তৈরি করার উদ্যোগটি দারুণ। ডাবলিনে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমী একটি শক্তিশালী কমিউনিটি আছে এবং এখানে বিকাশের অনেক সম্ভাবনা রয়েছে। নতুন প্রজন্মকে গড়ে তোলা সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমি বিশ্বাস করি, এই যাত্রায় ইটিপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে অনুষ্ঠিত হবে ছয় দলের এই লিগ।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন