আইপিএলে বিতর্কের জন্ম দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৬, ১৪:৫২আপডেট : ২৩ মে ২০২৬, ১৪:৫৮

চলমান আইপিএলে বিতর্কের জন্ম দিয়েছেন বিরাট কোহলি। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন এড়িয়ে গেছেন। 

ঘটনাটা ঘটেছে শুক্রবার। হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হারের পর ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেকে হেডকে উপেক্ষা করে যান কোহলি। 

ম্যাচ শেষে দুই দল সারিবদ্ধভাবে করমর্দন করার সময় কোহলি হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স এবং ওপেনার অভিষেক শর্মার সঙ্গে ঠিকই হাত মেলান। কিন্তু হেড হাত বাড়ালেও তাকে পাশ কাটিয়ে চলে যান কোহলি। 

মূলত ম্যাচে এর আগেই দ্বন্দ্বে জড়িয়েছিলেন তারা। যার রেশটা ম্যাচের পরও টেনে আনেন কোহলি। বেঙ্গালুরুর রান তাড়ার সময় কোহলি ও হেডকে তর্কযুদ্ধে লিপ্ত হতে দেখা যায়। যদিও ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৫৫ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। লিগ পর্বে শীর্ষ দুইয়ে থাকতে আরসিবির প্রয়োজন ছিল অন্তত ১৬৬ রান, আর পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে দরকার ছিল ১৭৮ রান। শেষ পর্যন্ত তারা ৪ উইকেটে ২০০ রান করতে সক্ষম হয়।
কোহলি ১১ বলে ১৫ রান করে পাওয়ারপ্লের শেষ ওভারে সাকিব হুসেইনের বলে আউট হন।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করায় আগামী ২৬ মে ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আরসিবি। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ ২৭ মে নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর ম্যাচ খেলবে।

এখনও শেষ প্লে-অফ স্পট নিশ্চিত হয়নি। যার দৌড়ে রয়েছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।

/এফআইআর/
সম্পর্কিত
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ