সাকিববিহীন কলকাতার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৬, ২৩:৩৩আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২৩:৩৫

সাকিববিহীন কলকাতার দাপুটে জয় আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাতে অবশ্য জয় পেতে অসুবিধা হয়নি কলকাতার। এদিন দিল্লিকে ৯৮ রানে অলআউট করে দেয় গৌতম গম্ভীরের দল। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখে ১৪.১ ওভারে জয় তুলে নেয় কেকেআর।

ইডেন গার্ডেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে দিল্লি। এ নিয়ে আইপিএলে সপ্তমবারের মতো ১০০ রানের নিচে আউট হলো তারা।

ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও মায়াঙ্ক আগারওয়াল ঝড়ো ব্যাটিংয়ের আভাস দেন। কিন্তু দলীয় ২৪ রানে ডি কক আউট হওয়ার পর ছন্দপতন ঘটে তাদের ব্যাটিং লাইনআপে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। কলকাতার বোলিং তোপে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি দিল্লি। ফলে ১৭.৪ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ব্যাট হাতে সর্বোচ্চ ১৭ রান করেন ডি কক। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। বল হাতে কলকাতার আন্দ্রে রাসেল ও ব্রাড হজ ৩টি করে উইকেট নেন। আর ২টি করে উইকেট নেন জন হ্যাস্টিংস ও পীযূষ চাওলা।

৯৯ রানের টার্গেটে খেলতে নেমে ৯.৪ ওভারের উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলে কলকাতার দুই ওপেনার গৌতম গম্ভীর ও রবিন উত্থাপা। ৩৩ বলে ৩৫ রান করে আউট হন উত্থাপা। তবে বাকিটা সময় দলকে জয়ের বন্দরে নিয়ে যান গম্ভীর ও মনিশ পাণ্ডে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম