১৫ বছরেই বিশ্বরেকর্ড! শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ২০:২৪আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২০:২৫

যে বয়সে বেশিরভাগ কিশোর স্কুল ক্রিকেটেই ব্যস্ত থাকে, সেই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে এমন এক কীর্তি গড়েছেন, যা ভেঙে দিয়েছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩৭ বছরের পুরোনো রেকর্ড।  জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন তিনি। তার ইতিহাসের দিনে ভারতও প্রথম টি-টোয়েন্টি জিতেছে ৭ উইকেটে। 

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের

মাত্র ১৫ বছর বয়সে পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি করা ক্রিকেটার হয়েছেন বৈভব। এর আগে এই রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬ বছর ২১৩ দিন বয়সে ৫৯ রান করেছিলেন শচীন। শুধু পূর্ণ সদস্য দেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেই সবচেয়ে কম বয়সে ফিফটি করা ক্রিকেটার এখন বৈভব।

১২৬ রানের লক্ষ্যে ভারতের জয়ের ভিত গড়েছেন বৈভবই। ১৯ বলে ৪ টি চার ও ৪টি ছক্কায় ৫০ বলের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ইশান কিশানও জয়ের কাছে গিয়ে ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ রানের ইনিংসে বিদায় নেন। তার পর জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও তিলক বার্মা। আইয়ার ২৪ বলে ৩টি চারে ২৮ রানে অপরাজিত থাকেন। তিলক অপরাজিত থাকেন ৬ রানে। তারা জয় নিশ্চিত করেছে ৪০ বল হাতে রেখে। 

এর আগে হারারেতে টস হেরে ৭  উইকেটে ১২৫ রান করেছে জিম্বাবুয়ে। রায়ান বার্ল ৩৫ বলে ২৬, ওয়েসলি মাধেভেরে ৩৪ বলে ৩৯ ও তাদিওয়ানাশে মারুমানি ২০ বলে ২৭* রানের ইনিংসে ভূমিকা রাখেন।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব। 

 

/এফআইআর/ 
সম্পর্কিত
লর্ডস নয়, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দ্য ওভালে
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট
সর্বশেষ খবর
বিমানবন্দরে স্বর্ণসহ এক যাত্রী আটক
বিমানবন্দরে স্বর্ণসহ এক যাত্রী আটক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন