বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১৩:১২আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৩:১২

ডারউইনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টের জন্য প্রত্যাশিত দলই ঘোষণা করেছে অজিরা। আর ম্যাচের দিন সকালেই সম্ভবত একাদশ ঘোষণা করবে সফরকারীরা।

শক্তিশালী পেস আক্রমণের মুখোমুখি হতে হবে বাংলাদেশের ব্যাটারদের। প্রত্যাশিতভাবে জশ হ্যাজলউডকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে স্কট বোল্যান্ডকে। তার সঙ্গে প্রাথমিক দলে থেকেও বাদ পড়া অন্য খেলোয়াড় হলেন জশ ইংলিস।

প্রায় এক বছরের বেশি আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রথমবার অস্ট্রেলিয়া তাদের প্রথম সারির পেস বোলারদের একসঙ্গে পাচ্ছে। গত অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি হ্যাজলউড। ইনজুরিতে খেলা হয়নি অ্যাশেজ সিরিজের কোনও ম্যাচ। প্যাট কামিন্স কেবল একটি ম্যাচ খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ওই একটি ম্যাচই খেলেন তিনি।

মিডল অর্ডারে শক্তি বাড়াবে ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টারের জুটি। দুজনের মাঝে আছেন অ্যালেক্স ক্যারি।

ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে থাকবেন জেক ওয়েদারাল্ড। অ্যাশেজেও তারা ওপেনিংয়ে জুটি বেঁধেছিলেন। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর একাদশে ফিরেছেন নাথান লায়ন।

টেস্টের আগের দিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাম্পে কয়েকটি ছোটখাটো চোটের কথা জানিয়ে তার একাদশ ঘোষণা করেননি। তবে নিশ্চিত করেছেন যে লিটন দাস তার জায়গায় খেলার জন্য ফিট আছেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া একাদশ

জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

/আরকে/
সম্পর্কিত
২৩ বছর পর ডারউইনে টেস্ট, বদলাবে কি পুরোনো গল্প?
আফগানিস্তানের সিরিজ ঘোষণায় বাতিল বাংলাদেশ-ভারত সিরিজ?
ভারতের বাংলাদেশ সফর নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘মন্ত্রী পর্যায়ে আলোচনা চলছে’
সর্বশেষ খবর
১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে: বাণিজ্যমন্ত্রী
১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে: বাণিজ্যমন্ত্রী
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সিএনজিতে মিলছে ২০ থেকে ৬০ টাকার গ্যাস! 
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সিএনজিতে মিলছে ২০ থেকে ৬০ টাকার গ্যাস! 
মেঘালয়ের পাদদেশে পানথুমাই, যার ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হবে মন
মেঘালয়ের পাদদেশে পানথুমাই, যার ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হবে মন
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর 
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর 
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো