এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

এশিয়া কাপের মঞ্চে দারুণ শুরুর পর এবার বড় পরীক্ষার সামনে বাংলাদেশ নারী দল। গ্রুপ ‘বি’র শীর্ষ দল শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস। সেমিফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে দুই দলের কাছেই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ।

শ্রীলঙ্কা এখন পর্যন্ত দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। দুই ম্যাচেই জয় পেয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ এক ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ফলে রবিবারের ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে।

এশিয়া কাপে শ্রীলঙ্কার শুরুটা হয়েছে দুর্দান্ত। সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে হারিয়ে এখনো অপরাজিত দলটি। দুই ম্যাচ থেকে পূর্ণ চার পয়েন্ট নিয়ে তাই আত্মবিশ্বাসের তুঙ্গে শ্রীলঙ্কা। আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হতে তাদের। 

বাংলাদেশও অবশ্য টুর্নামেন্ট শুরু করেছে দাপুটে জয় দিয়ে। ইন্দোনেশিয়া নারী দলকে ৭১ রানে হারিয়ে আসর শুরু করেছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। সাম্প্রতিক সময়ে দুই দল বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে, যেখানে শেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা।

এবার সেই ব্যবধান ঘোচানোর লক্ষ্য বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়ে শুধু দুই পয়েন্ট পাওয়াই নয়, নিজেদের আত্মবিশ্বাসও আরও বাড়াতে চাইবে বাংলাদেশ। 

বাংলাদেশের জন্য ম্যাচটির গুরুত্ব আরও বেশি। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে তারা। সামনে থাকা ম্যাচগুলোতে পয়েন্ট নষ্ট করার সুযোগ খুব বেশি নেই। সেমিফাইনালের সম্ভাবনা জোরালো করতে পরের দুই ম্যাচেই জয় পাওয়ার লক্ষ্য রাখতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সেই পথ অনেকটাই সহজ হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
পাকিস্তানের বাধা পাকিস্তানই!
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক