ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

ক্রিকেটে একটি ওভার মানেই ছয় বল, এটাই এখন এতটাই স্বাভাবিক যে এর বাইরে কিছু কল্পনা করাও কঠিন। কিন্তু ক্রিকেটের ইতিহাস বলছে, সবসময় এমনটা ছিল না। একসময় চার বলে শেষ হতো একটি ওভার। পরে হলো পাঁচ বল। আবার কোথাও চালু ছিল আট বলের ওভারও। তাহলে কীভাবে ছয় বলের ওভার শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটে স্থায়ী হয়ে গেলো?

ছয় বলের ওভার বর্তমান ক্রিকেটে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯৭৯-৮০ মৌসুম থেকে। তবে তার আগে কয়েক দশক ধরে বিভিন্ন দেশে ওভারের দৈর্ঘ্য নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

শুরুতে ছিল চার বলের ওভার

ক্রিকেটের ইতিহাসে নথিভুক্ত প্রথম ওভার ছিল চার বলের। ১৮৮৯ সাল পর্যন্ত চার বলেই একটি ওভার শেষ করা হতো। এরপর নিয়ম বদলে প্রতি ওভারে বলের সংখ্যা করা হয় পাঁচ।

১৯০০ সালে শুরু হয় ছয় বলের ওভার চালুর উদ্যোগ। তবে তখনই বিশ্বজুড়ে এক নিয়ম হয়ে যায়নি। বরং ক্রিকেটের বিভিন্ন দেশে চলতে থাকে ভিন্ন ভিন্ন নিয়ম।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আট বল!

১৯২২-২৩ মৌসুমে অস্ট্রেলিয়া আট বলের ওভার চালু করে। দুই মৌসুম পর নিউজিল্যান্ডও অনুসরণ করে একই পথ।

শুধু এই দুই দেশই নয়, পরবর্তী সময়ে আরও কয়েকটি দেশে আট বলের ওভার দেখা গেছে। ১৯৩৯ সালে ইংল্যান্ড ঘরোয়া ক্রিকেটে আট বলের ওভার পরীক্ষামূলকভাবে চালু করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় সেই পরীক্ষা এক বছর পরই থেমে যায়। যুদ্ধের পর ইংল্যান্ড আবার ছয় বলের ওভারে ফিরে যায়।

দক্ষিণ আফ্রিকা ১৯৩৮-৩৯ থেকে ১৯৫৭-৫৮ মৌসুম পর্যন্ত আট বলের ওভার খেলেছে। পাকিস্তানেও ১৯৭৪-৭৫ থেকে ১৯৭৭-৭৮ মৌসুম পর্যন্ত ছিল আট বলের ওভার।

নিউজিল্যান্ডও যুদ্ধের পর আবার ছয় বলের নিয়মে ফিরে গেলেও ১৯৬৮-৬৯ মৌসুমে পুনরায় আট বলের ওভার চালু করে। শেষ পর্যন্ত অবশ্য তারাও ছয় বলের নিয়ম গ্রহণ করে।

কেন বারবার বদলেছে ওভারের দৈর্ঘ্য?

চার থেকে পাঁচ এবং পাঁচ থেকে ছয় বল করার নির্দিষ্ট কোনও সরকারি কারণ নথিভুক্ত নেই। তবে ক্রিকেটের বাস্তব প্রয়োজনই এসব পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়।

চার বা পাঁচ বলের ওভার ছিল তুলনামূলক ছোট। ফলে একটি দিনের খেলায় ওভার পরিবর্তনের সংখ্যাও বেড়ে যেত। একই সঙ্গে বোলারদের ছন্দ তৈরি করা এবং ধারাবাহিকভাবে ব্যাটসম্যানকে চাপে ফেলার সুযোগও কমে যেত।

অন্যদিকে অস্ট্রেলিয়ায় আট বলের ওভার চালুর অন্যতম উদ্দেশ্য ছিল দিনে আরও বেশি বল করানো। একটি ওভারে আট বল থাকায় ওভার পরিবর্তনের সংখ্যা কমে যেত, ফলে খেলার গতি ও সময় ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যেত।

তবে আট বলের ওভারেরও সমস্যা ছিল। টানা বেশি বল করতে গিয়ে বোলাররা নিজেদের গতি কমিয়ে দিতেন, কারণ দীর্ঘ স্পেলে দ্রুত ক্লান্ত হয়ে পড়ার আশঙ্কা থাকতো।

শেষ পর্যন্ত কেন ছয় বল?

দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে ছয় ও আট দুই ধরনের ওভারেরই সুযোগ ছিল। আয়োজক দেশের খেলার পরিস্থিতি ও প্রচলিত নিয়ম অনুযায়ী ওভারের দৈর্ঘ্য নির্ধারিত হতে পারতো।

তবে ১৯৭৮-৭৯ মৌসুমের পর ছয় বলের ওভারই বিশ্ব ক্রিকেটে স্থায়ী হয়ে যায়। এর পেছনে নির্দিষ্ট কোনও সরকারি কারণ নথিভুক্ত না থাকলেও ক্রিকেটের বাণিজ্যিকীকরণ এবং কেরি প্যাকার যুগের পর বদলে যাওয়া ক্রিকেট কাঠামোকে বড় কারণ হিসেবে ধরা হয়।

আট বলের ওভার হয়তো একদিকে খেলার সময় কমানোর সুযোগ দিতো, কিন্তু বোলারদের ওপর বাড়তি চাপ তৈরি করতো। চার বা পাঁচ বলের ওভার আবার ছিল খুব ছোট। সবদিক বিবেচনায় ছয় বলের ওভারই হয়ে ওঠে এক ধরনের ভারসাম্যপূর্ণ সমাধান।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সর্বশেষ খবর
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার