শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক এখন টেলর।

টেলরের ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব এখন ২২ বছর ৪ মাস। এতদিন রেকর্ডটি ছিল শচীনের দখলে। ২০১২ সালে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় তার ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৩ মাস।

তবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনো শচীনের দখলেই। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করে তিনিই এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক। একই সঙ্গে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার।

৪০ বছর বয়সী টেলর ২০০৪ সালে জিম্বাবুয়ের ক্রিকেটে নিজের প্রতিভার জানান দেন। এরপর দেশের অন্যতম সফল ব্যাটারে পরিণত হন তিনি। মঙ্গলবারের ম্যাচে মাঠে নামার আগে ২০৭ ওয়ানডেতে তার নামের পাশে রয়েছে ১১টি সেঞ্চুরি। যা জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ।

তবে টেলরের ক্যারিয়ারে এসেছে নাটকীয় বিরতিও। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। পরের বছর আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি ভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন টেলর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ে। সেই বিশ্বকাপকে সামনে রেখেই জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

/এফআইআর/
সম্পর্কিত
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্ট ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
সুপ্রিম কোর্ট ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
বিশেষায়িত শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
বিশেষায়িত শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ