বদলে গেলো আবাহনী মাঠের নাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

বৃহস্পতিবার থেকে বদলে গেছে আবাহনী মাঠের নাম। এখন থেকে মাঠটির নতুন নাম ধানমন্ডি ক্রিকেট মাঠ। ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের কাছেও থাকছে না মাঠটি। লিজ বাতিল করে সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে মাঠটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে তুলে দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এখন থেকে মাঠটির রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের দায়িত্ব পালন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে মাঠটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

একইভাবে ধানমন্ডি ক্লাব লিমিটেডের মাঠের দায়িত্বও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে তুলে দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এ উপলক্ষে বৃহস্পতিবার দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এরপর সচিবালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান জানিয়েছেন, ‘মাঠ বাবদ আবাহনী ক্লাবের দুই বছরের ফি বকেয়া আছে। তারা ২০২৩ সালের পর আর ফি দেয়নি। ২০২৪ সালের ফি জমা করার রশিদ দেখা যাচ্ছে, তবে সেটা চুক্তি বাতিল করার পর দেওয়া হয়েছে।’

ধানমন্ডির এই মাঠটি ৯৯ বছরের জন্য আবাহনী ক্লাবকে দেওয়া হয়েছিল। টানা দুই বছর ফি বকেয়া থাকায় সেই চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

ক্লাবের মাঠ হাতছাড়া হয়ে যাওয়ার পরও আবাহনী ক্লাবের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এ নিয়ে কথা বলতে চাই না। সরকার যা ভালো মনে করেছে, তাই করেছে। এখানে আর কী বলার আছে।’

এদিকে গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের দাবি করেছেন, ‘ধানমন্ডির মাঠে (আবাহনী মাঠ) তারা স্থাপনা তৈরি করেছে, অথচ আমাদের ও রাজউকের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।’

২০২২ সাল থেকে সেখানে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স তৈরির কাজ চলছে। এর পাশেই খেলোয়াড়দের থাকার জন্য তৈরি করা হয়েছে একটি আবাসিক স্থাপনা।

ধানমন্ডি মাঠের সঙ্গে নিজের খেলাধুলার স্মৃতিচারণ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ধানমন্ডি মাঠ, যেটি আবাহনী মাঠ নামে পরিচিত, এবং ৮ নম্বরের ধানমন্ডি মাঠ দুটোতেই আমি ট্রেনিং করেছি। দুটো মাঠেই আমি খেলাধুলার বিষয়ে গুরুত্ব দিতে চাই।’

এরপর ক্রীড়া প্রতিমন্ত্রী যোগ করেন, ‘১৭ বছর ধরে আবাহনী ও ধানমন্ডি ক্লাবকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তরুণদের ক্ষোভ আপনারাও দেখেছেন। আমরা মনে করি, দুটো ক্লাবের অনেক ঐতিহ্য আছে, সেগুলো ধরে রাখতে হবে। স্বৈরাচারের সঙ্গে যারা জড়িত ছিল, তারা ক্লাবের কেউ নয়। যারা ক্লাবের আসল লোক, তাদের দিয়ে ক্লাব চলবে।’

অনেক দিন ধরে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স তৈরির কাজ থেমে আছে। তবে সেখানে ইতোমধ্যে তৈরি হওয়া অবকাঠামো ভাঙতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অবকাঠামোগুলো ভেঙে ফেলতে চাই না। সেগুলো রেখে কীভাবে সবাইকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করা যায়, সেই ব্যবস্থা করা হবে। চুক্তিটা যে বাতিল হয়েছে, এটাকে মুখ্য করে না দেখে সবাইকে নিয়ে সুন্দরভাবে ক্লাব পরিচালনা করার কথা বলেছি আমি।’

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান ফুটবলার আবাহনীতে
সর্বশেষ খবর
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?