এশিয়ান গেমসে খেলা ছাড়াই সেমিফাইনালে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪

ক্রিকেট মাঠে নামার সুযোগই হলো না, অথচ কোয়ার্টার ফাইনাল পেরিয়ে গেলো ভারত ও পাকিস্তান! নাগোয়ায় টানা বৃষ্টির কারণে সোমবার এশিয়ান গেমসের ছেলেদের দুটি কোয়ার্টার ফাইনালই পরিত্যক্ত হয়েছে। ফলে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই দল। সবকিছু ঠিকঠাক থাকলে এবার ফাইনালে দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।

প্রথম কোয়ার্টার ফাইনালে হংকংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু বৃষ্টি ও ভেজা মাঠের কারণে একটি বলও গড়ায়নি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়।

কয়েক ঘণ্টা পর একই ভাগ্য বরণ করে ভারত-আফগানিস্তান কোয়ার্টার ফাইনালও। বৃষ্টির কারণে খেলা আয়োজনের কোনো সম্ভাবনা না থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয় এবং র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারত সেমিফাইনালে জায়গা করে নেয়।

এতে দর্শকদের অবশ্য হতাশই হতে হয়েছে। বিশেষ করে ভারতের ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে মাঠে দেখার সুযোগ হারিয়েছেন তারা। চলতি বছরের শুরুতে ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটিংয়ের শীর্ষস্থান দখল করে আলোচনায় আসা এই কিশোরকে এশিয়ান গেমসে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা।

বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আফগানিস্তানের মোহাম্মদ আকরাম। তিনি বলেন, ‘আমরা ম্যাচ খেলতে এখানে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি হয়েছে। গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ভারতের বিপক্ষে খেলতে পারলে আমরা খুশি হতাম। আমাদের খেলোয়াড়েরা ফর্মে আছে।’

মঙ্গলবার হবে ছেলেদের ক্রিকেটের বাকি দুই কোয়ার্টার ফাইনাল। সেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেপাল, আর বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আবহাওয়া অনুকূলে থাকলেই কেবল মাঠে গড়াবে ম্যাচ দুটি।

ভারত ও পাকিস্তান ইতোমধ্যে সেমিফাইনালে উঠে যাওয়ায় বাকি দুই কোয়ার্টার ফাইনালের ফলের দিকেও থাকবে বাড়তি নজর। সবকিছু পরিকল্পনামতো এগোলে এশিয়ান গেমসের ক্রিকেটে আবারও দেখা যেতে পারে বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ফাইনাল।

/এফআইআর/
সম্পর্কিত
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
সর্বশেষ খবর
চীনের সঙ্গে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
চীনের সঙ্গে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
এবার হাসনাতের ‌‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা
এবার হাসনাতের ‌‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’