লিটন-মিরাজের ব্যাটে এক সেশনেই ১১৪ রান

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১৪:২৭ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৪:২৭

একমাত্র টেস্টে শুরুর ধাক্কা সামলে আফগানিস্তানের ওপর চাপ আরও বাড়িয়েছে বাংলাদেশ। লিটন দাসের দৃঢ় ব্যাটিং আর মেহেদী হাসান মিরাজের প্রতিরোধে আবুধাবিতে একমাত্র টেস্টের চতুর্থ দিনের সকালের সেশনে উইকেট না হারিয়ে ১১৪ রান যোগ করেছে টাইগাররা। তাতে সোমবার লাঞ্চ বিরতিতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৩৭ রান। সব মিলিয়ে লিড বেড়ে হয়েছে ৪৪৩ রান।

চতুর্থ দিন সকালে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা লিটন ধীরে ধীরে নিজের ইনিংসকে বড় করেছেন। ৯৬ বলে ১১টি চারের মারে ৮১ রানে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে মিরাজ শূন্য রান নিয়ে দিন শুরু করে ৭৪ বলে চারটি চারে ৩৮ রানে অপরাজিত রয়েছেন।

দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এসেছে ১১৪ রান। ৭২ বলে প্রথম ৫০ রান যোগ করার পর ১৩৫ বলে শতরানের জুটি পূরণ করেন তারা। 

অবশ্য জুটি ভাঙার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আফগানিস্তান। লিটনের ব্যক্তিগত ১৬ রানের সময় কায়েস আহমেদের বলে স্লিপে কঠিন ক্যাচ নিতে পারেননি শহীদউল্লাহ কামাল। তিন ওভার পর কায়েস নিজেই লিটনের ফিরতি জোরালো ড্রাইভে আঙুল ছোঁয়াতে পারলেও ক্যাচ ধরে রাখতে পারেননি। দুইবার জীবন পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার।

ইয়ামিন আহমাদজাইয়ের করা ৯২তম ওভারে লিটনের ব্যাটের ভেতরের দিক দিয়ে বল বেরিয়ে যায়। ক্যাচের আবেদন নাকচ করেন আম্পায়ার। পরে আলট্রা-এজে বলের সঙ্গে ব্যাটের সামান্য সংযোগ দেখা গেলেও ততক্ষণে সিদ্ধান্ত হয়ে গেছে।

সুযোগ পেয়ে ৬৩ বলে হাফসেঞ্চুরির পর ক্রমেই ছন্দে ব্যাটিং করেন লিটন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন মিরাজও। স্ট্রাইক বদলে চাপ সামলানোর পাশাপাশি আফগান বোলারদের কোনো প্রান্তেই স্বস্তিতে থাকতে দেননি। তাদের জুটিতে কোনো উইকেট না হারিয়েই ৩০০ এবং পরে ৩৩০ রানের গণ্ডি পেরিয়ে যায় বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা
লিটনের ফিফটিতে লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ 
নানা পাটেকরের নামে ডাকা হতো যে পাকিস্তানি ক্রিকেটারকে
সর্বশেষ খবর
পূজার ছুটিতে বেশির ভাগ এলাকায় ব্যাংক বন্ধ, কিছু এলাকায় খোলা 
পূজার ছুটিতে বেশির ভাগ এলাকায় ব্যাংক বন্ধ, কিছু এলাকায় খোলা 
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা