প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৭:০৪আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:১৭

ঢাকা প্রিমিয়ার লিগ টানা চতুর্থবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছেন ওয়ালটন। পাওয়ার স্পন্সর হিসেবে আছে মার্সেল। ফলে লিগের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৫-১৬ পাওয়ার্ড বাই মার্সেল।’

১২টি ক্লাব নিয়ে শুক্রবার থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ২০১৫-১৬ মৌসুমের খেলা শুরু হবে। এদিন সকাল সাড়ে আটটায় ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামোতে আসছে নতুন পরিবর্তন

প্রথম দিনই মুখোমুখি হচ্ছেন জাতীয় দলের দুই তারকা মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমের আবাহনী লিমিটেড খেলবে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে।

প্রথম দিন আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভারের বিকেএসপির-৩ নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম