রাবাদার ৫ উইকেট শিকারের পর হৃদয়ের ফিফটি 

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৭ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনের শুরুর ধাক্কার পর দারুণ লড়াইয়ে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও রাবাদার আঘাতে এলোমেলো হয়ে পড়েছিল সফরকারীরা। তার পর আবার দারুণ লড়াইয়ে প্রতিরোধ গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে প্রথম ইনিংসে ৫৩ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করেছে বাংলাদেশ। 

হৃদয় দ্বিতীয় ফিফটি তুলে ৬৬ রানে ব্যাট করছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস। তিনি ৩০ রানে অপরাজিত। তারা অবিচ্ছিন্ন এখনও ৬৬ রানে। 

২২ রানে ৩ উইকেট পতনের পর দারুণ লড়াই করছিলেন তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়। দ্বিতীয় সেশনে দলের ১২১ রানে তানজিদকে থামান কাগিসো রাবাদা। ১০৮ বলে ৬৭ রানে বোল্ড হন তানজিদ। তাতে ভাঙে হৃদয়ের সঙ্গে তার ৯৯ রানের জুটি। একই ওভারের পরের বলে নতুন নামা মুশফিকুর রহিমকেও সাজঘরে পাঠান রাবাদা। তাতে দ্রুত ২ উইকেট পতনের পর আবারও চাপে পড়ে বাংলাদেশ। তার পর পরিস্থিতি দারুণভাবে সামাল দেন হৃদয় ও লিটন। এখন পর্যন্ত রাবাদাই বাংলাদেশকে বিপদে ফেলেছেন। ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারালো ইংল্যান্ড
২২ রানে ৩ উইকেট পতনের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ
রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাইফ
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি স্টেন্ট 
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি স্টেন্ট 
আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
প্রতারণার অভিযোগে ৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
প্রতারণার অভিযোগে ৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি