অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩২ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৬

প্রথম ওয়ানডেতে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। অ্যাডিলেডের পর হোবার্টেও অস্ট্রেলিয়াকে পাত্তা দিলো না তারা। বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরি আর সনি বেকারের বোলিং তোপে স্বাগতিকদের ৯৭ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে হ্যারি ব্রুকের দল। বুধবার তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের ৩২৮ রানের জবাবে ৪৬তম ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় পাওয়া ইংল্যান্ড হোবার্টেও ছিল নিয়ন্ত্রণে। অস্ট্রেলিয়ান ক্রিকেট যখন আবারও বল টেম্পারিং বিতর্কে উত্তাল, তখন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ব্রুক।

ইংল্যান্ডের ইনিংসের মূল ভরসা ছিলেন ডাকেট। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অবিচল থেকে তুলে নেন নিজের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। ৯৪ বলে তিন অঙ্ক ছোঁয়া এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত করেন ১৩৩ রান। তার ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। উইল জ্যাকসের ব্যাট থেকে আসে ৫৯ রান।

শুরুটা অবশ্য ঝড়ো ভঙ্গিতে করেছিলেন ওপেনার টম ব্যান্টন। অ্যাডিলেডে সেঞ্চুরি করা এই ব্যাটার হোবার্টে ৪৪ রানের দ্রুতগতির ইনিংস খেলেন। তবে মিচেল মার্শের দুর্দান্ত ক্যাচে থামে তার ইনিংস। এরপর জো রুটকে নিয়ে এগিয়ে যান ডাকেট। কিন্তু রুট ১২ রানে ফিরে গেলে ইংল্যান্ডের রান তোলার গতি কিছুটা কমে যায়।

মার্শের কৌশলী বোলিং পরিবর্তনে বল হাতে নেন ম্যাট রেনশ। নিজের চতুর্থ বলে রুটকে বোল্ড করে দেন তিনি। অ্যাডাম জাম্পার পাশাপাশি ট্রাভিস হেড ও কুপার কনোলিও বোলিংয়ে আসেন। তাদের নৈপুণ্যে ব্রুক (১৭), জর্ডান কক্স (১২) ও জোফরা আর্চার (৭) ফিরে গেলে ৩৩তম ওভারে ১৯৫ রানে পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড।

তবে তাতে বিচলিত হননি ডাকেট। কনোলির বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন। শেষ পর্যন্ত রেনশের বলে টপ এজ হয়ে ফিরতে হয় তাকে। শেষ দিকে জ্যাকসের ঝড়ো ব্যাটিংয়ে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় ইংল্যান্ড।

৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম দুই ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার হেড ও অধিনায়ক মার্শ। ইনিংসের চতুর্থ বলেই গাস অ্যাটকিনসনের বলে জো রুটের হাতে ক্যাচ দেন হেড। বিদায় নেন মাত্র ৪ রানে। ছয় বল পর বেকারের বলে স্লিপে ব্রুকের হাতে ধরা পড়েন মার্শ। করেন ১ রান।

এরপর ১৪ রানে ইংলিসও বেকারের শিকার হলে ৩৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ৫৫ রান করে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু লিয়াম ডসনের বলে ফিরতি ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে। অ্যালেক্স ক্যারি ৩৭ রান করে রানআউট হলে অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়ে। এর মধ্যে হেলমেটে বলের আঘাতে মুখ থেকে রক্ত ঝরতে থাকায় রিটায়ার্ড হার্ট হতে হয় ক্যামেরন গ্রিনকে। ১১৯ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন বড় পরাজয়ের শঙ্কায় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়। বেকার ৪৫ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেন। ডসন পান ৩ উইকেট। 

 

/এফআইআর/
সম্পর্কিত
বল টেম্পারিংয়ে কে কী জানতেন, এবার মুখ খুলতে পারবেন সবাই
কামিন্সসহ পুরো দল জানতো বল টেম্পারিংয়ের কথা, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের
রিকেলটন-রাবাদার জুটিতে ৫৫৭, ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
সর্বশেষ খবর
নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ঢাকায় গান পাউডার আসছে: ডিবি
নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ঢাকায় গান পাউডার আসছে: ডিবি
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই পাশের দোকানও
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই পাশের দোকানও
নকল চাবি দিয়ে পুলিশের গাড়ি চুরি, যা দেখা গেলো সিসি ক্যামেরায়
নকল চাবি দিয়ে পুলিশের গাড়ি চুরি, যা দেখা গেলো সিসি ক্যামেরায়
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: শি জিনপিং
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: শি জিনপিং
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী