কামিন্সসহ পুরো দল জানতো বল টেম্পারিংয়ের কথা, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১৭:১৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:১৫

২০১৮ সালের সেই কুখ্যাত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে অস্বস্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া। বল বিকৃতির ঘটনায় এত দিন দায়ী করা হয়েছিল স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। কিন্তু এবার ব্যানক্রফটের দাবি, শুধু এই তিনজন নন, দলের সবাই জানতেন শিরীষ কাগজ দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনার কথা। এমনকি বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সসহ দলের অন্য বোলারদেরও বিষয়টি জানা ছিল বলে দাবি করেছেন তিনি।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বিস্ফোরক এই অভিযোগ তুলেছেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার ব্যানক্রফট। সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর স্যান্ডপেপারগেট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। গত শুক্রবার সংবাদ সম্মেলনে খাজার দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিলেন কামিন্স। ব্যানক্রফটের ভাষ্য, কামিন্সের এমন বক্তব্যই তাকে প্রকাশ্যে মুখ খুলতে বাধ্য করেছে।

ব্যানক্রফট বলেন, ‘বিষয়টি কেবল আমাদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পুরো দলই এটি জানতো। আমার স্পষ্ট মনে আছে, সেই কক্ষে উপস্থিত অনেকেই তখন এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছিলেন।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে টেলিভিশন ক্যামেরায় শিরীষ কাগজ দিয়ে বলের এক পাশ অমসৃণ করার চেষ্টা করতে দেখা যায় ব্যানক্রফটকে। রিভার্স সুইং আদায়ের উদ্দেশ্যে করা ওই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও ব্যানক্রফটকে শাস্তি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ ও ওয়ার্নার এক বছর এবং ব্যানক্রফট ন’মাসের জন্য নিষিদ্ধ হন।

ব্যানক্রফটের দাবি, শিরীষ কাগজ ব্যবহারের প্রস্তাব প্রথম দিয়েছিলেন ওয়ার্নার। দলের অন্যরাও তাতে সম্মতি জানিয়েছিলেন। অথচ ঘটনা প্রকাশ্যে আসার পর দায় এসে পড়ে শুধু তিনজনের ওপর।

তিনি আরও দাবি করেছেন, বলের গতিপ্রকৃতি ও রিভার্স সুইং নিয়ে দলের বোলারদের সঙ্গে নিয়মিত আলোচনা হতো তার। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের পাশাপাশি তৎকালীন উইকেটকিপার টিম পেইনের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।

ব্যানক্রফটের ভাষ্য অনুযায়ী, ম্যাচে প্রায় প্রতি ওভারেই তিনি শিরীষ কাগজ ব্যবহার করতেন। সতীর্থরা তার কাজের প্রশংসা করে উৎসাহ দিতেন। কেউ কেউ তাকে সতর্ক থাকতে বলতেন বলেও দাবি করেছেন তিনি।

কামিন্সের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানিয়ে ব্যানক্রফট বলেন, ‘কামিন্সের ওই সংবাদ সম্মেলন আমাকে ক্ষুব্ধ, প্রতারিত এবং নিঃসঙ্গ বোধ করিয়েছে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
রিকেলটন-রাবাদার জুটিতে ৫৫৭, ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
দিনের শুরুতেই প্রোটিয়াদের লিড
সর্বশেষ খবর
কানাইঘাটের পরিত্যক্ত কূপ থেকে আবার তেল-গ্যাস উত্তোলনের উদ্যোগ চান শাম্মী আক্তার
কানাইঘাটের পরিত্যক্ত কূপ থেকে আবার তেল-গ্যাস উত্তোলনের উদ্যোগ চান শাম্মী আক্তার
মহাকাশের পথে শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স
মহাকাশের পথে শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স
পরিস্থিতি মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে
পরিস্থিতি মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে
বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী