রিকেলটন-রাবাদার জুটিতে ৫৫৭, ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৭:০৮ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:০৮

ব্যাটিংয়ে বাংলাদেশের ৪০০ রানের জবাবটা দারুণভাবেই দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের চতুর্থ দিনে ৫৫৭ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। তাতে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পেয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহ গড়ার পথে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার অষ্টম উইকেট জুটি। দুজন মিলে যোগ করেছেন ১১৭ রান।

দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়িয়ে দেন রিকেলটন ও রাবাদা। রিকেলটন তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১৯তম টেস্ট খেলতে নেমে এটি তার চতুর্থ শতক। ১৬৫ বলের ইনিংসে ১৩টি চার মেরে ১০২ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

মেহেদী হাসান মিরাজের বলে দুই রান নিয়ে ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছান রিকেলটন। ডিপ এক্সট্রা কভারের দিকে দারুণ ড্রাইভে শতক পূর্ণ করে হেলমেট খুলে উদযাপন করেন তিনি। পরে অবশ্য মিরাজের ঘূর্ণিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বিপদে পড়েন রিকেলটন। লিটন দাস স্টাম্পিং করে তার ইনিংসের ইতি টানেন। বাংলাদেশের জন্য সেটি ছিল গুরুত্বপূর্ণ এক সাফল্য।

তবে রাবাদার ব্যাটিংয়ে স্বস্তি ফেরেনি বাংলাদেশের। ৯৩ বলে ৭২ রানের ঝলমলে ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। ১০টি চারের সঙ্গে মারেন দুটি ছক্কা। শেষ পর্যন্ত মিরাজের দ্বিতীয় স্টাম্পিংয়ে থামেন তিনি। লিটনের এটি ছিল ইনিংসে অষ্টম ডিসমিসাল। এক টেস্ট ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের এই উইকেটকিপার।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তৃতীয় দিন চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর চতুর্থ দিনে আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। অপরাজিত থাকেন ৬৮ রানে। তার ধীরস্থির ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়।

শেষ দিকে দ্রুত রান তুলে দক্ষিণ আফ্রিকাকে ৫৫০ পেরিয়ে যেতে সাহায্য করেন ডেন প্যাটারসন। মাত্র ২৭ বলে ২৯ রান করেন তিনি। দুটি চার ও দুটি ছক্কা ছিল তার ইনিংসে।

শেষ পর্যন্ত ইবাদত হোসেন প্যাটারসনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সমাপ্তি টানেন। অফ স্টাম্পের আশপাশে লেংথ বল পেয়ে বড় শট খেলতে গিয়ে লং অফে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন প্যাটারসন। ৫৫৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১৫৭ রান বেশি তুলে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে স্বাগতিকরা।

বাংলাদেশের হেয়ে ১১৮ রানে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। ১২৪ রানে ২টি নেন তাসকিন আহমেদ। দুটি নেন মেহেদী হাসান মিরাজও। একটি করে নিয়েছেন এবাদত হোসেন ও মুমিনুল হক। 

/এফআইআর/
সম্পর্কিত
কামিন্সসহ পুরো দল জানতো বল টেম্পারিংয়ের কথা, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
দিনের শুরুতেই প্রোটিয়াদের লিড
সর্বশেষ খবর
মহাকাশের পথে শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স
মহাকাশের পথে শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স
কামিন্সসহ পুরো দল জানতো বল টেম্পারিংয়ের কথা, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের
কামিন্সসহ পুরো দল জানতো বল টেম্পারিংয়ের কথা, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের
পরিস্থিতি মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে
পরিস্থিতি মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে
বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী