মুস্তাফিজকে দেখলে ওয়াসিম আকরামের কথা মনে পড়ে: ডেল স্টেইন

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ১৫:০৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৫:১৬

মুস্তাফিজকে দেখলে ওয়াসিম আকরামের কথা মনে পড়ে: ডেল স্টেইন এক সময় ক্রিকেট বিশ্বে আতঙ্কের নাম ছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানি এই কিংবদন্তিকে ডাকা হতো 'দ্য কিং অব সুইং' নামে। ওয়াসিম আকরাম এখন অতীত। সম্প্রতি বিশ্বমঞ্চে ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে চলছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। 'দ্য ফিজ' নামে পরিচিত পাওয়া এই কাটার মাস্টারকে ওয়াসিম আকরামের সঙ্গে তুলনা করলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ওয়াসিম আকরামের মধ্যে যে এক্স ফ্যাক্টর ছিল মুস্তাফিজের মধ্যেও সেটা আছে। আমি বলছি না সে ওয়াসিমের মতো সুইং করাতে পারে। কিন্তু তাকে বোলিং করতে দেখা সত্যিই চমৎকার।'

তবে মুস্তাফিজকে একটি জায়গায় ওয়াসিম আকরামের চেয়েও এগিয়ে রাখলেন স্টেইন। তিনি বলেন, 'আমরা সাধারণত দেখি ডানহাতি বোলাররা অফ কাটার করে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেন। কিন্তু বাঁহাতি মুস্তাফিজ কাটার ও পেস পরিবর্তন করতে পারে। এটা আগে কখনও কোনও বোলারের মধ্যে দেখা যায়নি।'

মুস্তাফিজের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ডেল স্টেইন বলেন, 'আশা করছি দিনে দিনে সে আরও শক্তিশালী হবে। আশা করছি ভবিষ্যতে আমরা আরও অনেক মুস্তাফিজের দেখা পাবো।'

/এমআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের