নিজের খেলাও দেখেন না মুস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ২০:০৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২০:০৭

মুস্তাফিজ মুস্তাফি‌‌‌জুর রহমানের বোলিংয়ে প্রশংসায় পঞ্চমুখ ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরা। অথচ তিনি নাকি নিজের খেলা কখনও দেখেন না। এমনকি টেলিভিশনেও খেলা দেখার অভ্যাস নেই তার। ভারতীয় গণমাধ্যমে ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ‘টেলিভিশনে খুব বেশি ক্রিকেট ম্যাচ দেখা হয় না। আর নিজের খেলা তো কখনও দেখা হয় না। তবে শৈশব থেকেই ক্রিকেটকে অনেক পছন্দ করি। কেন পছন্দ করি, তা জানি না।’

দারুণ পারফরম্যান্স করে এখন আইপিএলের হট কেক তিনি। তবে এসবে কিছু যায়-আসে না মুস্তাফিজের। তিনি বলেন, 'আমি শুধু আমার কাজটাই করছি। অন্য কোনও দিকে নজর দিচ্ছি না। তবে আমি খুশি যে, বোলিং দিয়ে কিছু একটা করতে পারছি। সবচেয়ে ভালো লাগার বিষয়, দেশের জন্যও কিছু করতে পারছি, যা আমাকে তৃপ্তি দেয়।’একইসঙ্গে জানালেন স্টেডিয়াম আর টিম হোটেলেই বেশিরভাগ সময় কাটে তার। এর বাইরে কিছুই করেন না তিনি।

ভাষাগত সমস্যার বিষয়ে জানতে চাইলে মুস্তাফিজ বলেন, 'যা পারি তা দিয়েই চলছে। এটা ভাবতে ভালো লাগে যে এই দলে একমাত্র আমি বাঙালি। যেখানে বিভিন্ন দেশ ও কালচারের প্লেয়ার রয়েছে।'

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী