ইউরোতে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগেই বিতর্কে জড়িয়েছিলেন রোনালদো। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পর্তুগিজ এক চ্যানেলের মাইক্রোফোন পাশের লেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। যেই ঘটনার রেশ এখনও কাটেনি। এমন ঘটনায় পর্তুগিজ এই কোরেও দা মানহা টিভি রোনালদোকে ক্ষমা চাইতে বলেছে।
আরও পড়ুন: রোনালদোর অনন্য রেকর্ড
ওই টিভির তথ্য বিষয়ক পরিচালক কার্লোস রদ্রিগেজ বলেন, ‘রোনালদোর আচরণগত ভঙ্গী খুবই বিপজ্জনক। আমার মতে আমাদের পুরো জাতিকেই রোনালদো খাটো করেছে। কারণ এই বিষয়টি বিশ্বের সবাই দেখেছে। যেটা এমন ক্রীড়াবিদের কাছে মোটেও কাম্য নয়।’
উল্লেখ্য, ওই ঘটনায় দেখা যায় ওই টিভির সাংবাদিক রোনালদোর সঙ্গেই এগিয়ে যাচ্ছিলেন। ওই সময় মাইক্রোফোন কাছে নিয়ে ‘হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের জন্য তিনি তৈরি কিনা’- এমন প্রশ্নটি জিজ্ঞেস করেন। এরপরই রেগে গিয়ে রোনালদো সেই সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়ে পাশের লেকের মধ্যে ফেলে দেন।
/এফআইআর/







