শীর্ষে উঠতে না পারার আক্ষেপ ইনিয়েস্তার

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৬, ১৬:৩৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৬:৩৮

শীর্ষে উঠতে না পারার আক্ষেপ ইনিয়েস্তার বেলাইদোস হয়ে থাকল বার্সেলোনার চরম হতাশার এক জায়গা। আগের মৌসুমে সেল্টা ভিগোর এই মাঠ থেকে ৪-১ গোলে হেরে ফিরেছিল কাতালান ক্লাবটি। এবার আরও বড় হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাদের। হারটা ৪-৩ গোলের হলেও প্রথমার্ধেই যে পিছিয়ে ছিল ৩-০ ব্যবধানে। এর সঙ্গে যোগ করুন আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে না পারার কষ্ট। সেটাই খুব করে পোড়াচ্ছে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে।

এইবারের সঙ্গে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ড্র করায় চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ তৈরি হয়েছিল বার্সেলোনার। কিন্তু হেরে যাওয়ায় সেই সুযোগটা করেছে হাতছাড়া। ম্যাচ শেষে তাই ইনিয়েস্তার আফসোস, ‘আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। খুবই লজ্জার বিষয় যে আমরা শীর্ষে উঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলাম না।’ প্রতিপক্ষের প্রশংসাও ঝড়ল তার মুখে, ‘আমাদের চেয়ে সেল্টা ভালো খেলেছে, ম্যাচের স্কোরলাইনও তাই বলছে। যদিও আমরা তাদের খেলার সুযোগ তৈরি করে দিয়েছিলাম।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের