মেসির আরেকটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ১৮:১৫আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৮:১৯

মেসির আরেকটি রেকর্ড বাঁ পায়ের জাদুকরী ফুটবলে বিশ্বকে মোহিত করে মেতে উঠেন তিনি রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। লিওনেল মেসি মাঠে নামেনই যেন রেকর্ড গড়ার জন্য। এই যেমন ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গড়লেন নতুন রেকর্ড। এবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে পেছনে ফেলেছেন রিয়াল কিংবদন্তি রাউলকে।

পেশাদারি ক্যারিয়ারের শুরু থেকে মেসি আছেন ন্যু ক্যাম্পে। বার্সেলোনার ঘরের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোলের হাফসেঞ্চুরি পূরণ করেছেন তিনি ম্যানসিটির বিপক্ষে হ্যাটট্রিক করে। তাতে ঘরের মাঠে এতদিন ৪৯ গোল নিয়ে শীর্ষে থাকা রাউলকে ফেলেছেন পেছনে। মেসির ৫০ গোল এখন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ঘরের মাঠে যে কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড।

ম্যানসিটির বিপক্ষে বার্সার ৪-০ গোলের জেতার ম্যাচ দিয়ে চলতি চ্যাম্পিয়নস লিগে মেসি নিজের গোল সংখ্যা নিয়ে গেলেন ৬-এ। মজার ব্যাপার হলো তিন ম্যাচে গোলগুলো এসেছে দুটো হ্যাটট্রিক থেকে। ম্যানসিটি ম্যাচের আগে হ্যাটট্রিক পেয়েছিলেন মেসি সেল্টিকের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি