শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ১৮:৩৬ আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৮:৪৭

শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ টি অ্যান্ড টি ক্লাব মতিঝিল ও নবাগত সাইফ স্পোর্টস ক্লাবের খেলা দিয়ে কাল শনিবার বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। পেশাদারী ফুটবলের দ্বিতীয় সারি হিসেবে আখ্যায়িত এ লিগের আটটি দলের মধ্যে শক্তির ব্যবধান তেমন নেই, কারণ বিদেশি খেলোয়াড় এখানে নিষিদ্ধ।

বাফুফে ভবনে আজ শুক্রবার প্রতিটি দলই প্রকাশ করেছে ভালো ফুটবল ও শিরোপা জয়ের প্রত্যাশা। বাংলাদেশ পুলিশ দলের সহকারী ম্যানেজার কাজী নুসরাত এ দিন লুনা চান গতবারের ব্যর্থতা কাটাতে, ‘শেষ মুহূর্তে কিছু ভুলের জন্য আমরা পাইনি শিরোপা। আর এবার বাংলাদেশ পিমিয়ার লিগে জায়গা করে নেওয়া আমাদের লক্ষ্য।’

চট্টগ্রাম মোহামেডান ঢাকার ফুটবলে ফিরেছে চার মৌসুম পর। কোচ হিসেবে তারা নিয়েছে সাবেক জাতীয় ফরোয়ার্ড আলফাজ আহমেদকে। ম্যানেজার তৌহিদুল ইসলাম সাফল্যের ব্যাপারে আশাবাদী, ‘আমরা তরুণ ও অভিজ্ঞদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছি, আমার দলের অতীতের সাফল্যধারা ফিরিয়ে আনতে চাই।’

ঢাকা ফুটবলের ঐতিহ্যবাহী দল ভিক্টেরিয়ার শক্তি এক ঝাঁক তরুণ খেলোয়াড়। দলের লক্ষ্য নিয়ে ম্যানেজার নুরুজ্জামানের বক্তব্য, ‘আমরা খেলোয়াড় বানাই, গত দলের মাত্র দুইজন খেলোয়াড় আছে এবারের স্কোয়াডে। প্রতিভাবান এসব খেলোয়াড়দের নিয়ে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না।’

সাইফ স্পোর্টসের ম্যানজোর মাহবুবুর রহমান প্রথম পদার্পণেই বাজিমাত করতে চান, ‘আমরা দল গড়েছি শিরোপা জয়ের জন্য, আশা করি বাফুফে তাদের  দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’

এ ছাড়াও কারওয়ান বাজার প্রগতি সংঘের গিয়াসউদ্দিন সবুজ, ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবের আরিফুর রহমান রনি, অগ্রণী ব্যাংকের রফিকুল ইসলাম ও টি অ্যান্ড টি ক্লাবের আবদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি, ওয়ালটনের অ্যাডিশনাল ডাইরেক্টর ইকবার বিন আনোয়ার ডন সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা