গোপালগঞ্জে বৃহস্পতিবার শুরু হচ্ছে বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ১৮:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৮:৫৩

গোপালগঞ্জে বৃহস্পতিবার শুরু হচ্ছে বিপিএল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৮ তম রাউন্ডের খেলা। ছয়দিনে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের পঞ্চম ভেন্যুতে।

এর আগে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উত্তর বারিধারা ও টিম বিজেএমসির খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে বিপিএলের গোপালগঞ্জ পর্ব। শুক্রবার মুখোমুখি হবে শেখ জামাল ও মুক্তিযোদ্ধা। শনিবার চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ, রবিাবার ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেল,  সোমবার রহমতগঞ্জ ও সকার ক্লাব ফেনী এবং মঙ্গলবার ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের খেলা দিয়ে শেষ হবে গোপালগঞ্জের আসর।

আসরে ১৭ রাউন্ড শেষে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ঢাকা আবাহনী। ৩৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩৪, শেখ জামালের ২৯, রহমতগঞ্জের ২৬, মুক্তিযোদ্ধার ২৩, ব্রাদার্স ইউনিয়নের ২২, আরামবাগের ২১, শেখ রাসেলের ১৯, টিম বিজেএমসি ও ঢাকা মোহামেডান দুই দলেরই সংগ্রহ ১৭ পয়েন্ট এবং ফেনী সকার ও উত্তর বারিধারা উভয়েরই পয়েন্ট ১৩। 

গোপালগঞ্জের পর বিপিএলের ২২ রাউন্ডের খেলার বাকি তিনটি রাউন্ড ঢাকায় অনুষ্ঠিত হবে।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী