সুদামেরিকানার শিরোপা দেওয়া হবে শাপেকোয়েনসেকে

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ২১:২৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ২১:৪৯

সুদামেরিকানার শিরোপা দেওয়া হবে শাপেকোয়েনসেকে কলম্বিয়ার ক্লাব অ্যাতলেতিকো ন্যাসিওনালের বিপক্ষে সুদামেরিকানা ফাইনালের প্রথম লেগ খেলার কথা ছিল শাপেকোয়েনসের। কিন্তু বিমানে আকস্মিক দুর্ঘটনায় ঝরে যায় ব্রাজিলিয়ান ক্লাবের ১৯ খেলোয়াড়ের প্রাণ। স্বাভাবিকভাবে স্থগিত হয়ে যায় ওই ফাইনাল। তবে মাঠে খেলা না হলেও নির্ধারিত দিনে দুই দেশের গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়, উপলক্ষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো। ব্রাজিলের ছোট্ট ওই শহরে এখনও শোকের মাতম লেগে আছে, ক্লাবের এই শূন্যতা যে কাটিয়ে ওঠা অনেক দীর্ঘমেয়াদি ব্যাপার। তবে নিহত খেলোয়াড়দের সম্মানে শাপেকোয়েনসেকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন করার প্রস্তাব দেয় মহাদেশের জায়ান্ট ফুটবল ক্লাবরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ন্যাসিওনালের পক্ষ থেকে এই দাবি ছিল জোরালো। গ্লোবো স্পোর্তে জানিয়েছে, তাদের দাবি পূরণ হতে চলেছে। কোপা সুদামেরিকানার ২০১৬ সালের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে শাপেকোয়েনসে।

এই বিমান ট্র্যাজেডির পরপরই ন্যাসিওনাল দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের কাছে শাপেকোকে শিরোপা দেওয়ার আবেদন করে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কনমেবল তাদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েছে এবং ব্রাজিলিয়ান ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ২১ ডিসেম্বরের আগে নেওয়া যাচ্ছে না, ওইদিন কনমেবল পরিষদের (নির্বাহী কমিটি) পরবর্তী সভা। গত বুধবার কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গুয়েজ ন্যাসিওনালের অনুরোধ নিয়ে আলোচনা করে, কিন্তু তিনি জানান- তার সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে হবে।

কয়েক সপ্তাহ পরের ওই সভায় আলোচনা শেষে সুদামেরিকানার শিরোপা শাপেকোয়েনসেকে দেওয়ার ব্যাপারে সবাই রাজি থাকলে আগামী মৌসুমের কোপা লিবার্তাদোরেসে সরাসরি খেলার যোগ্যতা লাভ করবে ক্লাবটি। এছাড়া খেলতে পারবে সুপারকোপা ইউরোআমেরিকানায়, যেখানে তারা ইউরোপা লিগজয়ী দলের বিপক্ষে খেলবে।

কিন্তু দুটি বড় টুর্নামেন্টে খেলার চেয়ে খেলোয়াড়শূন্য দলকে গোছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শাপেকোয়েনসের জন্য।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে