লাল কার্ডের বিপক্ষে আবেদন চান সুয়ারেস

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৪

লাল কার্ডের বিপক্ষে আবেদন চান সুয়ারেস কোপা দেল রের ফাইনালে উঠলেও এই ম্যাচে খেলতে পারছেন না বার্সা তারকা লুই সুয়ারেস। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়ের তারকাকে। তাই এমন ঘটনার বিপক্ষে বার্সা আবেদন করবেন বলেই আশা করছেন সুয়ারেস। অবশ্য ওই ফাউলকে ভিন্নচোখেই দেখছেন তিনি, ‘ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ডে আমার হাসিই পাচ্ছে। কারণ সেটা ফাউল ছিল না। আমি তখন কিছুই করিনি। আশা করছি আমার ক্লাব এর বিরুদ্ধে আবেদন করবে।’

সুয়ারেসের এমন সিদ্ধান্তের পক্ষেই রয়েছেন বার্সা কোচ লুই এনরিকে, ‘ক্লাব যদি আবেদন করতে চায় তাহলে আমি তাতে রাজি আছি। তবে অতীত কিন্তু ভিন্ন কিছু বলে।’ কী সেই ভিন্ন কিছু? এনরিকের জবাব, ‘অতীতে ভালো কিছুর বিপক্ষে আবেদন করেও তার ফলটা কী হয়েছিল সেটা সবারই জানা।’

ফাইনালে তাকে না পাওয়া গেলে সেটা দলের জন্য হতাশার হিসেবেই দেখছেন এনরিকে, ‘এটা হতাশাজনকই যে আমার দলের কেউ ফাইনাল খেলতে পারছে না। কিন্তু দিন শেষে এটা মানতেই হবে যে ফুটবলে এমনটি হয়েই থাকে।’  

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম