‘বার্সাকে হারানো মানেই শিরোপা চূড়ান্ত নয়’

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ২২:৩১আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২২:৩৫

জিনেদিন জিদান লা লিগায় এখনও ৬ থেকে ৭ রাউন্ডের ম্যাচ বাকি। তবে শিরোপার দৌড়ে শক্তভাবে আছে কেবল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে কাতালানদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে শীর্ষে মাদ্রিদ ক্লাব। শিরোপার নিয়ন্ত্রণ কমবেশি দুই দলের হাতেই আছে। এমন অবস্থায় থেকে রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সেলোনা। অনেকের দাবি, এ ধ্রুপদী লড়াইয়ে যারা জিতবে শিরোপার নিয়ন্ত্রণ এককভাবে তাদের হবে। কিন্তু এ দাবি মানতে নারাজ রিয়াল কোচ জিনেদিন জিদান।

কাতালানদের বিপক্ষে ম্যাচটি অবশ্যই জিততে হবে এমন চাপ নিতে চান না ফরাসি কোচ। এমনকি বার্নাব্যুতে যদি দল হেরে যায় তারপরও শিরোপার সুযোগ থাকবে বিশ্বাস তার। এ ম্যাচকে শিরোপা নির্ধারক মানছেন না জিদান, তবে গুরুত্বপূর্ণ স্বীকার করতেই হচ্ছে তাকে। লিগে সব মিলিয়ে ৭টি ম্যাচ বাকি উল্লেখ করে জিদান বলেছেন, ‘(বার্সেলোনাকে হারানো) এর মানে এই নয় যে লা লিগার প্রতিদ্বন্দ্বিতা শেষ। এটা আরও একটি ম্যাচ, এর পর আছে আরও ছয়টি।’

তিন পয়েন্ট অর্জনই আসল লক্ষ্য রিয়াল কোচের, ‘এটা সবসময় বিশেষ ম্যাচ। ডার্বির মতো, কিন্তু একটু ভিন্নতা আছে। এখন পর্যন্ত উদ্দেশ্য একই, সেটা হলো ৩ পয়েন্ট। একটি ম্যাচে কী হতে পারে কেউ জানে না। যেমনটা গত মঙ্গলবার প্রথম লেগ জেতার পর আমরা ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেলাম।’

জিদানের মতে, এ ম্যাচে ঘরের দর্শকদের সমর্থন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সেটা প্রতিপক্ষ বার্সেলোনাকে চাপে ফেলবে না বলে মনে করেন তিনি, ‘আমরা- কোচ, খেলোয়াড় ও ভক্তরা আমাদের সর্বোচ্চটা দিতে এখানে আছি। আমাদের খেলা ঘরে এবং লক্ষ্য থাকবে আমাদের ভক্তদের পূর্ণ সমর্থনে ভালো কিছু করা, তারাই সবসময় দলের পাশে দাঁড়ায়।’

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ছিটকে পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তবে এ পরিণতি ক্লাসিকোয় কাতালানদের ওপর প্রভাব ফেলবে না বিশ্বাস জিদানের, ‘বার্সেলোনা ভালো একটি দল, পুরো মৌসুমে তারা অনেক কিছু দেখিয়েছে। আমি বিশ্বাস করি না যে (চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়) এটা তাদের ওপর চাপ তৈরি করবে। আমরা জানি একটি সেরা ম্যাচ খেলতে হবে আমাদের।’ আর এ সেরা দুই দলের লড়াই হবে রবিবার রাত পৌনে ১টায়। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম