চ্যাম্পিয়নস লিগের আরও কাছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৭, ১০:৩০আপডেট : ১৭ মে ২০১৭, ১০:৪৫

চ্যাম্পিয়নস লিগের আরও কাছে ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ হাতে রেখেই তৃতীয় স্থান দখল করলো ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রমকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

শেষ ম্যাচে একটি পয়েন্ট পেলেই শীর্ষ চারে থেকেই লিগ শেষ করবে ম্যানসিটি। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগও নিশ্চিত হবে ইংলিশ ক্লাবটির। অবশ্য পরের ম্যাচে জয় পেলে এই তৃতীয় স্থানেই স্থির হয়ে যাবে সিটি। আর চ্যাম্পিয়নস লিগে নিশ্চিত করবে গ্রুপ পর্ব।

ম্যানসিটির হয়ে এই ম্যাচে একটি করে গোল করেন দি হেসুস, দি ব্রুইন, ও ইয়াইয়া তুরে। যদিও শেষ ভাগে এসে একটি গোল শোধ করে ওয়েস্ট ব্রম। গোলটি করেন রবসন কানু।

এদিকে একই দিনে জয় পেয়েছে আর্সেনাল। সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ওয়েঙ্গারের শিষ্যরা। যেই জয়ে শেষ চারের আশা টিকে থাকলো গানারদের।

শেষ পর্যন্ত হাসিয়ে নিয়ে মাঠ ছাড়লেও প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ। এক সময় হতাশা চেপে বসেছিল আর্সেনাল শিবিরে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭০ মিনিট পর হঠাতই খোলস ছেড়ে বের হন আলেক্সিস সানচেস। ৭২ ও ৮১ মিনিটে জোড়া গোল করেন চিলিয়ান এই ফরোয়ার্ড।

পয়েন্ট টেবিলে আর্সেনালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে রয়েছে লিভারপুল। ৩৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৩ আর সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭২।

/এফআইআর/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম