উয়েফা সুপার কাপে মুখোমুখি রোনালদো-মরিনহো

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৭, ১৬:০৪আপডেট : ০৪ জুন ২০১৭, ১৬:০৪

সুপার কাপে দুই জন হবেন রোনালদো-মরিনহো হোসে মরিনহো ও ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য এক অন্যরকম মঞ্চ সাজতে যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল মাদ্রিদ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে উয়েফা সুপার কাপে। মুখোমুখি হবেন সাবেক গুরু-শিষ্য। একই সঙ্গে দুই জনকে লড়তে হবে সাবেক ক্লাবের বিপক্ষে।

শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে ৪-১ গোলে জেতে রিয়াল। আর গত মাসে আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগ জিতেছিল ম্যানইউ।

আগামী ৮ আগস্ট মেসিডোনিয়ার স্কোপজের দ্বিতীয় ফিলিপ ন্যাশনাল এরেনায় মুখোমুখি হবে দুই দল। এ লড়াইয়ে রোনালদো লড়বেন সাবেক ক্লাব ম্যানইউর বিপক্ষে। আর পুরানো ক্লাবের বিপক্ষে দল নামাবেন পর্তুগিজ কোচ মরিনহো।

উয়েফা সুপার কাপের গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল। ২০১৬ সালের ফাইনালে সেভিয়ার বিপক্ষে জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। এনিয়ে চার বছরে তৃতীয় শিরোপার খোঁজে নামবে জিদানের শিষ্যরা। আর ১৯৯১ সালের পর প্রথমবার শিরোপা হাতে নেওয়ার লক্ষ্য থাকবে ম্যানইউর। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী