সিঙ্গাপুরের জালে আর্জেন্টিনার ৬ গোল

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৭, ২২:১১আপডেট : ১৩ জুন ২০১৭, ২২:১৩

আরেকটি গোল, আর্জেন্টিনার উৎসব ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলেই স্পেনে চলে গিয়েছেন লিওনেল মেসি। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচে তাই ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া অবশ্য জিততে কোনও অসুবিধা হয়নি আলবিসেলেস্তেদের। স্বাগতিক সিঙ্গাপুরকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।

দায়িত্ব নেওয়ার পর টানা দুই ম্যাচ জিতলেন নতুন কোচ হোর্হে সাম্পাওলি। দুর্বল সিঙ্গাপুরের বিপক্ষে নামিয়েছিলেন তিনি দ্বিতীয় সারির দল। বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন পরীক্ষায় নামার আগে পুরো দলকে ঝালিয়ে নিতে নতুন অনেককে সুযোগ দিয়েছিলেন সেভিয়ার সাবেক কোচ। মেসি ছাড়াও এই ম্যাচে ছিলেন না গনসালো হিগুয়েইন। একাদশের বাইরে ছিলেন সের্হিয়ো রোমেরো, এভার বানেগা ও ব্রাজিলের বিপক্ষে জয়ের নায়ক গাব্রিয়েল মেরকাদো। যদিও বড় জয় দিয়েই আর্জেন্টিনা শেষ করেছে পাউলো দিবালা-আনহেল দি মারিয়াদের গড়া দল নিয়ে।

গোল পেতে অবশ্য ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে ফেদেরিকো ফাসিয়োর লক্ষ্যভেদের পর একের পর এক গোলোৎসবে মাততে থাকে আলবিসেলেস্তেরা। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোয়াকিন কোরেরা। ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা আর্জেন্টিনার স্কোরশিটে ৬০ মিনিটে নাম লেখান আলেহান্দ্রো গোমেস। ৭৪ মিনিটে আবারও গোলোৎসবে মাতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লিয়ান্দ্রো পারেদেস জাল খুঁজে পেলে। নির্ধারিত সময়ের শেষ মিনেটে ব্যবধান ৫-০ করেন লুকাস আলারিও। আর ইনজুরি টাইমে বিধ্বস্ত সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি মারেন দি মারিয়া।

৬-০ গোলের জয়ে আর্জেন্টিনা মিশনের প্রথম পর্বটা দারুণভাবে শেষ করলেন সাম্পাওলি। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয়টা বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে আত্মবিশ্বাস জোগাবে আলবিসেলেস্তেদের। যেখানে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা ঝুলছে সুতোয়। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের