অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু জার্মানির

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৭, ২৩:৪৪আপডেট : ১৯ জুন ২০১৭, ২৩:৪৭

জয়ের পর জার্মানির উল্লাস ২০০৫ সালের পর কনফেডারেশন কাপে প্রথমবার খেলল জার্মানি ও অস্ট্রেলিয়া। এক যুগ আগে ওই আসরও তারা শুরু করেছিল মুখোমুখি লড়াই দিয়ে। ৭ গোলের রোমাঞ্চে ৪-৩ গোলে জিতেছিল জার্মানরা। সোমবার সোচির ফিশৎ স্টেডিয়ামে তাদের ফেরাটাও হলো আরেকটি হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। ফল জার্মানির পক্ষে গেলেও আগের মতো গোলবন্যা হয়নি এবার। ৩-২ গোলে এশিয়ান চ্যাম্পিয়নদের হারিয়েছে ইয়োখহেইম লোভের শিষ্যরা।

২০১৮ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে পরীক্ষামূলক দলকে নামান জার্মানির কোচ। লোভের আস্থার প্রতিদান দিয়ে লার্স স্টিন্ডল ৫ মিনিটে এগিয়ে দেন বিশ্ব চ্যাম্পিয়নদের। হুলিয়ান ব্রান্ডটের বানিয়ে দেওয়া বলে ১-০ করেন তিনি। তবে এশিয়ান কাপ শিরোপাধারীরা বিরতির কিছুক্ষণ আগে জার্মানির দুর্বল গোলকিপিংয়ের সুযোগ নিয়ে সমতা ফেরায়। বার্নড লেনোর ভুলে টম রজিক ৪১ মিনিটে করেন ১-১।

সকারুদের মুখের হাসি ম্লান হয়ে যায় তিন মিনিট পরই। বিশ্বচ্যাম্পিয়নরা আবার এগিয়ে যায় পেনাল্টি গোলে। জার্মানির দ্বিতীয় গোলদাতা ছিলেন হুলিয়ান ড্রাক্সলার। দ্বিতীয়ার্ধের শুরুতে ৩-১ করেন লিওন গোরেৎজকা।

৫৬ মিনিটে টমি জুরিক একটি গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা বাড়ান। তবে পরীক্ষামূলক দলটিকে জয়বঞ্চিত করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রত্যাশিত জয় পায় জার্মানি।

‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার চিলির মুখোমুখি হবে জার্মানরা। আর ক্যামেরুনকে মোকাবিলা করবে অস্ট্রেলিয়া। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম