চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপায় চোখ রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৩

গোল করে রোনালদোর উচ্ছ্বাস গত চার বছরে তিনবার ইউরোপের শীর্ষ মঞ্চে সবার সেরা হয়েছে রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালে এক যুগের শিরোপা খরা কাটানোর পর গত দুই বছর চ্যাম্পিয়ন হয়েছে তারা। অভূতপূর্ব এ অর্জনের পরও থেমে যেতে চায় না রিয়াল। বুধবার অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে শুরু করেছে দলটি। জোড়া গোল করা ক্রিস্তিয়ানো রোনালদোর চোখ এবার চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপায়।

গত বছরের মতো এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া পর্তুগিজ উইঙ্গার। ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ডের মতে, চ্যাম্পিয়নস লিগকেই সবচেয়ে প্রাধান্য দেয় রিয়াল। ঘরোয়া ফুটবলে পাঁচ ম্যাচ নিষিদ্ধ রোনালদোর চ্যাম্পিয়নস লিগে গোল দাঁড়ালো ১০৭ এ। গোল অব্যাহত রেখে তিনি দলকে জেতাতে চান টানা তৃতীয় শিরোপা, ‘এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। ম্যাচ ধরে ধরে খেলতে হবে। প্রথমে আমাদের পার হতে হবে গ্রুপ, এরপর দেখা যাবে। তবে অবশ্যই আমরা এ প্রতিযোগিতা জিততে চাই। চ্যাম্পিয়নস লিগ রিয়ালের প্রতিযোগিতা এবং আমরা জিততে চাই এটা।’

লা লিগায় ভ্যালেন্সিয়া ও লেভান্তের বিপক্ষে টানা ড্রয়ের পর রোনালদো ফিরলেন রিয়ালের জার্সিতে। সান্তিয়াগো বার্নাব্যুতে দেখালেন জাদু। দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত ফিফার বর্ষসেরা খেলোয়াড়, ‘খেলায় ফিরতে পেরে আমি আনন্দিত। এটা বিশেষ একটা প্রতিযোগিতা। আবারও মাঠে নেমে গোল করা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দলকে সহায়তা করতে পেরে ভালো লাগছে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের